Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোল ইন্ডিয়ায় অংশীদারিত্ব আরও কমাতে চায় মোদী সরকার, জারি বিজ্ঞপ্তি

মোদী সরকার রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়ায় অংশীদারিত্ব আরও কমাতে চায়। শেয়ার প্রতি ২২৫ টাকা দরে ৩ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে চায় সরকার। যা নিয়ে এদিন সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এর জন্য খুচরো ও অ-খুচেরা বিক্রেতাদের কাছে অফার ফর সেল রাখা হবে ১ ও ২ জুন।

সরকারি প্রস্তাব হল কোল ইন্ডিয়ায় ১.৫ শতাংশ অংশীদারিত্ব অর্থাৎ প্রায় ৯.২৪ কোটি শেয়ার বিক্রি করা। এছাড়াও সম পরিমাণ অংশীদারিত্ব বিক্রি করা হবে, যদি অতিরিক্ত পরিমাণ আবেদন জমা পড়ে। এদিন বাজার বিক্রি হওয়ার সময় বোম্বে শেয়ার বাজারে কোল ইন্ডিয়ার একেকটি শেয়ারের মূল্য ছিল ২৪১.২০ টাকা। এক্ষেত্রে ৩ শতাংশ অংশীদারিত্ব বিক্রির অর্থ হল ৪৪০০ কোটি টাকার ব্যবস্থা করা।

 কোল ইন্ডিয়ায় অংশীদারিত্ব আরও কমাতে চায় মোদী সরকার, জারি বিজ্ঞপ্তি

ফেস ভ্যালু ১০ টাকা হিসেবে ১.৫ শতাংশ অংশীদারিত্ব অর্থাৎ ৯,২৪,৪০, ৯২৪ শেয়ার বিক্রির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর জন্য ১ ও ২ জুন নির্ভারিত করা হয়েছে। প্রয়োজন হলে আরও ১.৫ শতাংশ অংশীদারিত্ব অর্থাৎ ফেস ভ্যালু ১০ টাকার আরও ৯,২৪,৪০, ৯২৪ শেয়ার বিক্রি করা যাবে। ব্রোকার এসবিআই ক্যাপ সিকিউরিটিজ লিমিটেড।

 কোল ইন্ডিয়ায় অংশীদারিত্ব আরও কমাতে চায় মোদী সরকার, জারি বিজ্ঞপ্তি

প্রসঙ্ত উল্লেখ করা প্রয়োজন গত কয়েকমাস ধরে কেন্দ্রীয় সরকার রেল, বিমানবন্দর-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করেছে কিংবা তার চেষ্য়া করে যাচ্ছে। সেখানেই নতুন সংযোজন কোল ইন্ডিয়া। সাধারণভাবে কোষাগার ভরাতেই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির পরিকল্পনা।

অন্যদিকে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে বিরোধীরা। যদিও বিরোধীদের পাত্তা দিতে রাজি নয় সরকার। ওই মুহূর্তে কোল ইন্ডিয়ার ৬৬.২ শতাংশের মালিকানা রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+