মোদী সরকার ভাবছে ওরা নিজেরা সাধু, বাকীরা সবাই চোর : দিল্লিতে হুঙ্কার মমতার, সঙ্গী কেজরিওয়াল

বৃহস্পতিবার রাজধানীর আজাদপুর মান্ডিতে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সভা করেন মমতা। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুজনে মিলেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তুলোধোনা করেছেন।

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : নোট বাতিল ইস্যুতে রাজধানী দিল্লিতে গিয়ে প্রথমে রাষ্ট্রপতির কাছে দরবার করে পরে জনসভা করে কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বৃহস্পতিবার রাজধানীর আজাদপুর মান্ডিতে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সভা করেন মমতা। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুজনে মিলেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তুলোধোনা করেছেন।

মোদী সরকার ভাবছে ওরা নিজেরা সাধু, বাকীরা সবাই চোর : মমতা

এদিন একদিকে মোদী সরকারকে নিশানা করে মমতা বলেন, আপনারা কি ভেবেছেন? সকলে চোর, আর আপনারা সাধু? এই নোট বাতিলের সিদ্ধান্ত ভারতের জন্য অত্যন্ত খারাপ খবর বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী। এমন ঘটনা জরুরি অবস্থার সময়েও ঘটেনি দাবি করে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই সিদ্ধান্ত দেশকে ১০০ বছর পিছিয়ে দেবে।

অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও পিছিয়ে ছিলেন না। তিনিও সমান তালে কেন্দ্রকে আক্রমণ করে জানান, তিনদিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করুন নাহলে বিক্ষোভ শুরু হবে। কেজরির তোপ, একদিকে আমজনতা ব্যাঙ্কের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর অন্যদিকে মোদী সরকার বিজয় মাল্যকে পালিয়ে যেতে সাহায্য করেছে।

নোট বাতিলের সিদ্ধান্ত স্বাধীনতার পরে দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলেও চিহ্নিত করেছেন আপের মুখ্যমন্ত্রী। তাঁর কথায় এই ঘটনায় মোট ৮ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষের থেকে টাকা তুলে সরকার বন্ধু শিল্পপতিদের হাতে তুলে দিতে চাইছে বলে দাবি করেছেন কেজরিওয়াল।

এদিন সবজি মান্ডিতে দাঁড়িয়ে মমতা প্রশ্ন করেন, নোট বাতিলের জেরে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। নোটের অভাবে লেনদেন বন্ধ হয়ে গিয়েছে। ফলে সীমান্তে দাঁড়ানো ট্রাকের পর ট্রাক সবজি পচে যাচ্ছে। সবজি মান্ডি বন্ধ হয়ে গেলে মানুষ খাবে কি? হিরে না এটিএম? প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এখানেই না থেমে মমতা বলেন, এদিন হঠাৎ করে ব্যাঙ্কে টাকা লেনদেনের অঙ্ক কমিয়ে ২ হাজার টাকা করে দিল। কি চলছে সরকারের মাথায়? হয় তিনদিনের মধ্যে সমস্তকিছু ঠিক করো আর নাহলে টাকা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করো, জানিয়েছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+