স্বচ্ছ্ব ভারত অভিযানের বিজ্ঞাপনে খরচ ৯৪ কোটি টাকা!
নয়াদিল্লি, ৮ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানে ইতিমধ্যেই খরচ করা হয়েছে ৯৪ কোটি টাকা। এক আরটিআই প্রশ্নে এমনই তথ্য উঠে এসেছে সংবাদমাধ্যমে।
এই অভিযানের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এমনি বিজ্ঞাপন ও প্রচারের জন্য স্বচ্ছ্ব ভারত অভিযানে খরচ হয়েছে ২.১৫ কোটি টাকা। মুদ্রণ মাধ্যমে খরচ হয়েছে ৭০.৮০ লক্ষ টাকা, অডিও-ভিস্যুয়াল মাধ্যমে খরচ ৪৩.৬৪ কোটি টাকা, ডিএভিপির মাধ্যমে টিভিতে বিজ্ঞাপনের খরচ ২৫.৮৮ কোটি টাকা। এছাড়া বাকি ১৬.৯৯ কোটি টাকা দূরদর্শনে বিজ্ঞাপন ও ৫.৪২ কোটি টাকা রেডিও বিজ্ঞাপনে খরচ করা হয়েছে।

এর আগে ইউপিএ জমানায় এই একই প্রকল্পের নাম ছিল 'নির্মল ভারত অভিযান'। মোদী সরকারের আমলে তার নাম দাঁড়ায় 'স্বচ্ছ্ব ভারত অভিযান'। লখনৌ এর সমাজকর্মী সঞ্জয় শর্মা তথ্য জানার অধিকার আইনে জানতে চাইলে কেন্দ্র এই জানায়। একইসঙ্গে বলা হয়েছে, জেলা প্রশাসনের কাছ থেকে পঞ্চায়েতে টাকা পৌঁছলে এই প্রকল্প অনুযায়ী পঞ্চায়েতই তা খরচ করে।
মূলত ভারতের গ্রামীণ এলাকায় উন্নয়নের লক্ষ্যে ২০১৪ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন। আগামী চার বছর ধরলে এই প্রকল্পে মোট ২ লক্ষ কোটি টাকা খরচ করা হবে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications