এসএসসি-র প্রশ্নফাঁসের তদন্তে নামল সিবিআই, তাও আন্দোলন থামছে না

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন চলেছে সপ্তাহখানেকের বেশি। দাবি ছিল সিবিআই তদন্তের। সরকার তা মেনে নিয়ে সিবিআইয়ে হাতে তদন্তভার তুলে দিলেও আন্দোলন থামছে না।

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন চলেছে সপ্তাহখানেকের বেশি। দাবি ছিল সিবিআই তদন্তের। সরকার তা মেনে নিয়ে সিবিআইয়ে হাতে তদন্তভার তুলে দিলেও আন্দোলন থামছে না। গত ২১ ফেব্রুয়ারি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।

এসএসসি-র প্রশ্নফাঁসের তদন্তে নামল সিবিআই, তাও আন্দোলন থামছে না

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের দাবি আমরা মেনে নিয়েছি। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। এবার বিক্ষোভ থামুক।

রাজনাথ সিংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেও আন্দোলনকারীরা বিক্ষোভ থামায়নি। সঠিক ফর্ম্যাট প্রকাশ করা না হলে এই বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে।

এসএসসি চেয়ারম্যান অসীম খুরানা জানিয়েছেন, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের এতটি দল দিল্লির বিজেপি প্রদেশ সভাপতি মনোজ তিওয়ারির নেতৃত্বে অভিযোগপত্র জমা দেয়। তারপরই সিবিআই তদন্তে নেমেছে।

প্রসঙ্গত ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল, গত ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি এসএসসি-র যে লিখিত পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গিয়েছে। এমনকী সোশ্যাল মিডিয়াতেও ওই সব প্রশ্নপত্র ও উত্তর পাওয়া যাচ্ছিল। ইতিমধ্যেই প্রশ্ন ফাঁসের কারণে ২১ ফেব্রুয়ারির পরীক্ষা বাতিল হয়েছে। যা ফের ৯ মার্চ হবে। কিন্তু পরীক্ষার্থীদের দাবি ১৭ থেকে হওয়া সবক'টি পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে। কারণ প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নই আগে ফাঁস হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+