'ভারতীয় স্ট্রেন' বিতর্কে বুমেরাং, নিজের জালে নিজেই জড়িয়ে সুপ্রিম কোর্টে বেকায়দায় কেন্দ্র

'ভারতীয় স্ট্রেন' বিতর্কে বুমেরাং, নিজের জালে নিজেই জড়িয়ে সুপ্রিম কোর্টে বেকায়দায় কেন্দ্র

ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও ব্রাজিলের কোভিড স্ট্রেনের কারণে আতঙ্ক ছড়িয়েছিল ভারতীয় উপমহাদেশে। সম্প্রতি একই ঘটনা ঘটেছে বি.১.৬১৭ স্ট্রেনের ক্ষেত্রেও। যদিও এহেন নব স্ট্রেনের 'নাগরিকত্ব' নিয়ে শুরু হয় বিস্তর জলঘোলা। নতুন স্ট্রেনকে 'ভারতীয় ডবল মিউট্যান্ট স্ট্রেন' বলা নিয়ে কেন্দ্রের আপত্তি থাকলেও সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় সেই বিতর্কিত নামই উল্লেখ করল মোদী সরকার। সরকারি ভাবে বি.১.৬১৭ স্ট্রেনকে ভারতীয় হিসেবে সিলমোহর দেওয়ার আগেই হলফনামায় এহেন উল্লেখে অস্বস্তিতে কেন্দ্র।

স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতির আগেই কেন্দ্রের স্বীকারোক্তি

স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতির আগেই কেন্দ্রের স্বীকারোক্তি

সম্প্রতি বি.১.৬১৭ স্ট্রেনকে 'ভারতীয় স্ট্রেন' হিসেবে উল্লেখ করা হচ্ছিল নানা সংবাদমাধ্যমে। গণমাধ্যমের এহেন বিবৃতিকে ১২ই মে 'আপত্তিজনক' বলে দাগিয়ে দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও সূত্রের খবর, ৯ই মে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে কোভ্যাক্সিন প্রস্তুতির বিষয়ে যে হলফনামা পেশ করেছে কেন্দ্র, তাতে আইসিএমআর ও জাতীয় ভাইরাসবিদ্যা প্রতিষ্ঠানের (এনআইভি) কর্মপদ্ধতির বিশ্লেষণ করতে গিয়ে 'ভারতীয় ডবল মিউট্যান্ট স্ট্রেন' নামের উল্লেখ করেছে কেন্দ্র। ফলত স্বাস্থ্যমন্ত্রকের আপত্তির তিন দিন আগে খোদ কেন্দ্র কীভাবে এহেন 'বিরূপ' বিবৃতি পেশ করল, সে বিষয়ে শুরু হয়েছে তর্জা।

হলফনামায় হু-র আদেশের লঙ্ঘন

হলফনামায় হু-র আদেশের লঙ্ঘন

বিভিন্ন দেশের নামানুসারে ভাইরাস স্ট্রেনের নামকরণের বিষয়ে সম্প্রতি বিস্তারিত জানিয়েছে হু। ট্যুইটারে হু-র তরফে জানান হয়েছে, "উৎস অনুসারে স্ট্রেনের নামকরণ কাম্য নয়। আমরা প্রধানত বৈজ্ঞানিক পদ্ধতিতেই স্ট্রেনগুলির নামকরণ করছি এবং প্রত্যেককেই একই পদ্ধতি অবলম্বনের আর্জি জানাচ্ছি।" যদিও ৯ই মের দাখিলনামায় নতুন স্ট্রেনগুলিকে 'ব্রিটেন স্ট্রেন, ব্রাজিল স্ট্রেন ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেন হিসেবে উল্লেখ করে কেন্দ্র যে হু-র নির্দেশিকা অমান্য করেছে, তা স্পষ্ট করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞমহল।

 সকল মন্ত্রকের নজরদারি সত্ত্বেও ভুল হলফনামায়

সকল মন্ত্রকের নজরদারি সত্ত্বেও ভুল হলফনামায়

কেন্দ্রীয় সূত্রে খবর, ৯ই মে শীর্ষ আদালতে হলফনামা পেশের পূর্বে এ বিষয়ে একাধিক মন্ত্রকের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। হলফনামার ভূমিকাতে উল্লিখিত তথ্যানুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, কারখানা ও অন্তর্দেশীয় বাণিজ্য উন্নয়ন মন্ত্রক, অর্থমন্ত্রক, ফার্মাসিউটিক্যাল বিভাগ, রসায়ন ও সার উৎপাদন বিভাগ, সড়ক উন্নয়ন ও পরিবহন নিগম এবং ভারতীয় রেলের পর্যালোচনায় গঠিত হয়েছে এহেন গুরুত্বপূর্ণ হলফনামা। কেন্দ্রীয় মন্ত্রকগুলির যৌথ উদ্যোগ সত্ত্বেও এহেন 'ভুল' কীভাবে হল, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন একাধিক সরকারি আধিকারিকেরা।

"নিজেরা ব্যবহার করছে, অথচ বিশ্বকে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে!"

৯ই মে-র স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি ও ১২ই মে-র কেন্দ্রীয় হলফনামার মধ্যে এহেন 'অসঙ্গতি' সর্বপ্রথম সকলের সামনে আনেন পবন খেরা ও জয়রাম রামেশের মত কংগ্রেস নেতারা। সম্প্রতি জয়রাম রামেশ ট্যুইট করেছেন, "কেন্দ্র সরকারি বিবৃতিতে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার নাম স্ট্রেনের নামের অঙ্গে জুড়ে দিলেও ভারতের নাম জুড়ে দিতে নারাজ।" সুর ছড়িয়ে জয়রামের কটাক্ষ, "কেন্দ্র নিজে ভারতীয় স্ট্রেনের নাম ব্যবহার করছে, কিন্তু সারা বিশ্বকে ভারতীয় স্ট্রেনের নাম উল্লেখ করতে বাধা দিচ্ছে!"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+