সারা দেশে কৃষকদের ঋণ মকুব করতে পারে মোদী সরকার! লোকসভা ভোটের আগেই হতে পারে ঘোষণা

বিজেপি সরকার যে পিছিয়ে নেই, তা হয়ত কিছুদিনের মধ্য়েই প্রমাণ করবেন মোদী।

কংগ্রেস কয়েকটি রাজ্যে ক্ষমতায় এসে কৃষিঋণ মকুব করে দিয়েছে। ভোটের প্রচারেই সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কৃষকদের জন্য কিছু করেনি। এই অভিযোগ তুলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় ফিরে কৃষকদের ঋণ মকুব করবে তাঁর সরকার। সেইমতো রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কৃষকদের ঋণ মকুব করা হয়েছে। তবে বিজেপি সরকার যে পিছিয়ে নেই, তা হয়ত কিছুদিনের মধ্য়েই প্রমাণ করবেন মোদী।

কয়েক লক্ষ কোটি টাকার ঋণ মকুব

কয়েক লক্ষ কোটি টাকার ঋণ মকুব

শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার কয়েক লক্ষ কোটি টাকার কৃষিঋণ মকুব করতে চলেছে দেশের কৃষকদের। লোকসভা ভোটের আগেই তা করা হবে। বিভিন্ন রাজ্যের ভোটে খারাপ ফলের পরই গেরুয়া শিবির এই বিষয়ে তৎপরতা বাড়িয়েছে বলে খবর।

কৃষকের মন জয়

কৃষকের মন জয়

ভারতে এখনও কৃষিজীবী ও কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা বেশি। ফলে কৃষিজীবী মানুষের মন জয় করতে না পারলে লোকসভার বৈতরণী পেরোনো সহজ হবে না। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরাও। ফলে বিজেপি হোক বা কংগ্রেস - সকলেই কৃষকদের দিকে বেশি করে নজর দিচ্ছেন।

কৃষিজীবী মানুষ বেশি

কৃষিজীবী মানুষ বেশি

দেশের ২৫ কোটির বেশি কৃষিজীবী মানুষ ও তাদের ওপরে নির্ভরশীল মানুষের সংখ্যা ধরলে দেশের জনসংখ্যার তিন চতুর্থাংশই এর মধ্যে রয়েছেন। ঋণ মকুব করলে এত বড় অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে।

কংগ্রেসের দাওয়াই

কংগ্রেসের দাওয়াই

সবমিলিয়ে ৪ লক্ষ কোটি টাকা রাজকোষ থেকে খরচ করে সারা দেশের কৃষকদের ঋণ মকুব করতে পারে কেন্দ্র সরকার। ২০০৮ সালে কংগ্রেস সরকার ৭২ হাজার কোটি টাকার কৃষি ঋণ মকুব করেছিল। যার ফলে ২০০৯ সালে কংগ্রেস লোকসভায় ফের ক্ষমতায় ফেরে।

পারবে কি বিজেপি

পারবে কি বিজেপি

২০০৪ সালে বিজেপি লোকসভা ভোটে হেরে যায়। তার অন্যতম কারণ ছিল গ্রামীণ ভোটারদের কাছ থেকে দূরে সরে যাওয়া। এবার সেই পথ আগে থেকে বন্ধ করতে চাইছে দল। শুধু কৃষিঋণ মকুবই নয়, ফসলের ন্যায্য দাম, কৃষকদের কাছ থেকে ফসল কেনা ইত্যাদিও যাতে নিশ্চিতভাবে করা যায় তা সরকার দেখভাল করবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+