কেন্দ্রের নয়া উদ্যোগ! এবার হারানো কিংবা চুরি যাওয়া মোবাইল খুঁজতে বিশেষ ব্যবস্থা
হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া মোবাইল উদ্ধারে এবার বিশেষ ব্যবস্থা টেলি যোগাযোগ মন্ত্রকের।
হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে এবার বিশেষ ব্যবস্থা নিয়ে এল কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রক। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মুম্বইয়ে এই সংক্রান্ত একটি পোর্টালের উদ্বোধন করেছেন। যা মোবাইল ফোন ব্যবহারকারীদের চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে সাহায্য করবে।

যেভাবে কাজ করবে এই প্রযুক্তি
এই প্রোজেক্টের নাম দেওয়া হয়েছে, সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার। এই প্রোজেক্টের মাধ্যমে পোর্টালে অভিযোগ দায়ের করা হলেই, যে কোনও নেটওয়ার্কে ব্যবহার হওয়া সেই মোবাইল ব্লক হয়ে যাবে। মোবাইল চুরিকে নিরুৎসাহিত করতে এবং হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রত্যেক মোবাইলেরই একটি ইন্টার ন্যাশনাল, মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি নম্বর(আইএনইআই) থাকে। যার মাধ্যমে সেই মোবাইলটিকে চিহ্নিত করা যায়। তবে মোবাইল চোররা সেইসবকে আমল না দিয়ে আইএনইআই নম্বর ক্লোন করে ব্যবহার করে থাকে। সেই ডুল্পিকেট এবং ফেক আইএমইআই নম্বর চিহ্নিত করতে চায় টেলি যোগাযোগমন্ত্রক। সেদিকে লক্ষ্য রেখেই সিইআইআরের প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে।

যোগাযোগ মন্ত্রকের উদ্দেশ্য
কেন্দ্রের হাতে নেওয়া সিইআইআর প্রোজেক্টের উদ্দেশ্য, যে কোনও নেটওয়ার্কে থাকা চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ব্লক করে দেওয়া। ফলে মোবাইল ফোন চুরির সংখ্যা কমবে। এমনটাই আশা মন্ত্রকের।

কীভাবে অভিযোগ দায়ের করা যাবে
কোনও মোবাইল চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে প্রথমেই এফআইআর দায়ের করতে হবে। এরপর টেলি যোগাযোগমন্ত্রকের হেল্পলাইন নম্বর ১৪৪২২-তে ফোন করতে হবে। ভেরিফিকেশনের পর টেলি যোগাযোগমন্ত্রক মোবাইলটিকে কালো তালিকভুক্ত করবে। মোবাইলটি যাতে আর ব্যবহার না করা যায়, তার জন্যও ব্লক করে দেওয়া হবে। যদি কেউ অন্য সিম দিয়ে মোবাইলটিকে ব্যবহার করতে যায়, তাহলে পরিষেবা প্রদানকারী সংস্থা নতুন ব্যবহারকারীকে চিহ্নিত করবে এবং পুলিশে অভিযোগ জানাবে। প্রাথমিক পর্যায়ে মহারাষ্ট্রে এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।












Click it and Unblock the Notifications