কেন্দ্রীয় আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠক, সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা

শনিবার বৈঠকে বসতে চলেছেন মোদী সরকারের পদস্থ আধিকারিকরা (modi govt)। এদিনের বৈঠকে অন্য সব বিষয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মী (central govt employee) ও অবসরপ্রাপ্তদের (pensioner) আটকে রাখা ডিএ (da) নিয়ে চূড়ান্ত সিদ্ধ

শনিবার বৈঠকে বসতে চলেছেন মোদী সরকারের পদস্থ আধিকারিকরা (modi govt)। এদিনের বৈঠকে অন্য সব বিষয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মী (central govt employee) ও অবসরপ্রাপ্তদের (pensioner) আটকে রাখা ডিএ (da) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি এদিন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মী বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন অনেকটাই বৃদ্ধি পাবে।

ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা

ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা

অর্থমন্ত্রক, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-এর তরফ থেকে এদিনের বৈঠকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকের নেতৃত্ব দেবেন ক্যাবিনেট সচিব।

আগেই সংসদে ঘোষণা

আগেই সংসদে ঘোষণা

এর আগে মোদী সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, পয়লা জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের ডিএ বাড়বে ১ জুলাই থেকে। তিন কিস্তি ডিএ পাওয়া রয়েছে। দেশে করোনা পরিস্থিতির কারণে ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১ -এই তিন কিস্তি ডিএ দেওয়া হয়নি। ২০২০-র জানুয়ারিতে ৪ শতাংশ, ২০২০-র জুলাইয়ে ৩ শতাংশ এবং ২০২১-এর জানুয়ারিতে ৪ শতাংশ ডিএ পাওনা হয়েছে।

ঘোষণা হলে ১ জুলাই থেকে লাগু

ঘোষণা হলে ১ জুলাই থেকে লাগু

এদিন যদি ডিএ নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হয়, তাহলে তা লাগু হবে ১ জুলাই থেকে। আগের দেড় বছরের কোনও বকেয়া ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তরা পাবেন না। বর্তমানে ১৭ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তরা। এরপর তা ১১ শতাংশ বাড়ানো সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে তা ২৮ শতাংশে গিয়ে পৌঁছবে।

উপকৃত হবেন যাঁরা

উপকৃত হবেন যাঁরা

ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ পেনশন ভোগী এর দ্বারা উপকৃত হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+