গ্রাম পর্যায়ে এবার অভিযোগ প্রতিকার, সোমবার শুরু মোদী সরকারের 'সুশাসন সপ্তাহ'
রাজ্যে রাজ্যে ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 'সুশাসন সপ্তাহ' (Good Governance Week)। একেবারে গ্রামে প্রশাসনকে পৌঁছে দিতে (Administration to Village) এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতেই নতুন এই কর্মসূচি। সরকার এইবছরের
রাজ্যে রাজ্যে ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 'সুশাসন সপ্তাহ' (Good Governance Week)। একেবারে গ্রামে প্রশাসনকে পৌঁছে দিতে (Administration to Village) এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতেই নতুন এই কর্মসূচি। সরকার এইবছরের শুরুতে নিজেদের উদ্যোগে প্রায় ৩ লক্ষ অভিযোগের প্রতিকার করেছে বলে দাবি করেছে।

বকেয়া অভিযোগের নিষ্পত্তি
সরকারের উদ্দেশ্য হল দেশব্যাপী বকেয়া থাকা অভিযোগের নিষ্পত্তি করা। প্রাথমিক অনুমান অনুযায়ী যা ১০ লক্ষের বেশি হতে পারে। এছাড়াও রাজ্য পর্যায়ে নাগরিক সনদগুলিকে আপডেট করাও এর উদ্দেশ্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ আধিকারিক বলেছেন, সরকারের এই কর্মসূচি হবে নাগরিক কেন্দ্রিক। কেন্দ্রীয় সরকারির একাধিক আধিকারিক জানিয়েছেন বিভিন্ন রাজ্য সরকারগুলি এই প্রকল্পে অংশগ্রহণ কার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এই কর্মসূচিতে যেমন জেলাশাসকদের অন্তর্ভুক্ত করা হবে, অন্যদিকে ব্লক আধিকারিকদেরও যুক্ত করা হবে।

প্রধানমন্ত্রীর বার্তা
কর্মসূচি রূপায়ণে প্রচারের বার্তা হিসেবে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সরকার চায় সুশাসনকে জোরদার করতে। যা হবে মানুষের জন্য এবং তা শাসন ব্যবস্থাকে আরও সক্রিয় করবে। তিনি বলেছেন, দেশের উন্নয়ন গ্রামের উন্নয়নের ওপরে নির্ভর করছে। আর সরকারও সব থেকে বেশি জোর দিচ্ছে গ্রামের উন্নয়নের ওপরে। সরকারের প্রকল্পগুলি গ্রামগুলিকে আরও দক্ষ করে তুলবে এবং গ্রাম স্বরাজের একটি নতুন যুগের সূচনা করবে।

গ্রাম স্বনির্ভর হলেই ভারত শক্তিশালী
প্রধানমন্ত্রী আরও বলেছেন, গ্রামগুলি স্বনির্ভর হলেই ভারতও শক্তিশালী হবে। সেই কারণে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রক্রিয়ায় মানুষকে অন্তর্ভুক্ত করে বিষয়টিকে আরও কার্যকরী করে তুলতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, প্রশাসনকে গ্রামে পৌঁছে দিতে বড় প্রাসঙ্গিকতা রয়েছে।

তৈরি করা হয়েছে পোর্টাল ও হোয়াটসঅ্যাপ গ্র্রুপ
সব রাজ্যগুলিকে নিয়ে এব্যাপারে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। পাশাপাশি গাইডলাইনও ইস্যু করা হয়েছে। কেন্দ্রীয় একটি পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এব্যাপারে কাজে নজরদারি করা হবে। জেলাশাসকদের যেমন ব্লকে যেতে হবে, ঠিক তেমনেই গ্রাম পর্যায়ে এই কর্মসূচিতেও অংশ নিতে হবে। এর জন্য ২৫ ডিসেম্বর সুশাসন সূচকও চালু করা হবে।

রাজ্যগুলির জন্য ৫ প্যারামিটার
ছয় দিনের এই কর্মসূচিতে রাজ্য সরকারের তরফে পাঁচটি প্যারামিটার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে হরিয়ানা, ওড়িশা, মহারাষ্ট্র এবং কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এই কর্মসূচিতে আরও বেশি পরিষেবাকে অন্তর্ভুক্ত করেছে।

কর্মসূচি শেষের অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করতে 'সুশাসন সপ্তাহ' শেষের অনুষ্ঠানে অংশ নেবেন। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোমবার এই কর্মসূচির শুরু করবেন।












Click it and Unblock the Notifications