উত্তরাধিকার সূত্রে মোদী সরকারের ঘাড়ে সমস্যা! একের পর এক কারণ উল্লেখ করে পাশে দাঁড়ালেন রঘুরাম রাজন
বর্তমান নরেন্দ্র মোদী সরকার উত্তরাধিকার সূত্রে বেশ কিছু সমস্যা পেয়েছিল পূর্বতন ইউপিএ সরকারের কাছ থেকে। এমনটাই বলেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
বর্তমান নরেন্দ্র মোদী সরকার উত্তরাধিকার সূত্রে বেশ কিছু সমস্যা পেয়েছিল পূর্বতন ইউপিএ সরকারের কাছ থেকে। এমনটাই বলেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। সেই সমস্যাগুলিই পরবর্তী সময়ে গুরুতর আকার নিয়েছে। যার ফল স্বরূপ ভারতে বর্তমান পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে। একটি সর্বভারতীয় ম্যাগাজিনে এই মন্তব্য করেছেন রঘুরাম রাজন।

পরিকাঠামো শিল্প
মোদী সরকার পরিকাঠামো শিল্পের সমস্যাটা পেয়েছে ইউপিএ সরকারের কাছ থেকে। সেই সময় অনেকগুলি পরিকাঠামো প্রকল্প স্থগিত হয়ে গিয়েছিল। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন জমি অধিগ্রহণের কথা। পাশাপাশি সরকারের কাছ থেকে অনুমতি দেরিতে পাওয়ার কারণও রয়েছে এর পিছনে।

বিদ্যুৎ সমস্যা
বিদ্যুতের সমস্যার কথাও উল্লেখ করেছেন রঘুরাম রাজন। ঋণে জর্জরিত বিদ্যুৎ বন্টন কম্পানিগুলি টাকা দিতে দেরি করেছে কিংবা একেবারে দেওয়া বন্ধ করে দিয়েছে।

বাজারে মেলেনি ধার
বাজারে ধারের পরিমাণ কমেছে। ফলে একের পর এক প্রোমোটর আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন। বেড়েছে খারাপ ঋণের পরিমাণ।

খারাপ অবস্থা কৃষির
দেশে কৃষির অবস্থা খারাপ হওয়ার প্রভাব পড়েছে অর্থনীতির ওপর। সরকারের মূল্য ঠিক করে দেওয়া এবং ভর্তুকি নীতিকেও দায়ী করেছেন তিনি।

কৃষিতে মধ্যস্বত্বভোগী সমস্যা
এই সমস্যাও মোদী সরকার পেয়েছে পূর্ববর্তী ইউপিএ সরকারের কাছ থেকে। আর মোদী সরকারও এদের সরাতে খুব কমই চেষ্টা করেছে।












Click it and Unblock the Notifications