দেশে ভ্যাকসিনের ঝুলিতে নতুন সংযোজন, জনসন অ্যান্ড জনসনকে 'জরুরি' অনুমতি মোদী সরকারের

জনসন অ্যান্ড জনসনের (johnson and johnson) সিঙ্গল ডোজ ভ্যাকসিনকে (single dose vaccine) দেশে ব্যবহারের জন্য অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। তবে এই অনুমতি দেওয়া হয়েছে অন্যগুলির মতোই জরুরি ব্যবহারের জন্য। এদিন কেন্দ্রীয় স্

জনসন অ্যান্ড জনসনের (johnson and johnson) সিঙ্গল ডোজ ভ্যাকসিনকে (single dose vaccine) দেশে ব্যবহারের জন্য অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। তবে এই অনুমতি দেওয়া হয়েছে অন্যগুলির মতোই জরুরি ব্যবহারের জন্য। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই কথা জানিয়েছেন।

দেশে আকালের সময়ে নতুন ভ্যাকসিন, জনসন অ্যান্ড জনসনকে অনুমিত মোদী সরকারের

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছে, ভারতের ভ্যাকসিন বাস্কেট আরও বাড়ল। ভারতে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের সিঙ্গল ডোজকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। দেশের এখন পাঁচটি ভ্যাকসিন এমারেজেন্সি ইউজ অথোরাইজেশনের আওতায় রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার জনসন অ্যান্ড জনসনের তরফে জানানো হয়েছিল, তারা ভারত সরকারের কাছে তাদের সিঙ্গল ডোজ ভ্যাকসিনের এমারেজেন্সি ইউজ অথোরাইজেশনের জন্য আবেদন করেছে। সোমবার সংস্থার তরফে জানানো হয়েছিল, তারা প্রতিশ্রুতি অনুযায়ী ভারতে সিঙ্গল ডোজ ভ্যাকসিন আনতে চায়। ভারত সরকারের সঙ্গে তাদের কথাও বলছে বলে জানিয়েছিল বিশ্বের অন্যতম বড় ওষুধ প্রস্তুতকারক এই সংস্থা।
জনসন অ্যান্ড জনসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল তারা ভারত সরকারের কাছে তাদের সিঙ্গল ডোজ ভ্যাকসিনের এমারেজেন্সি ইউজ অথোরাইজেশনের জন্য আবেদন করেছে। সঙ্গে আরও জানানো হয়, ভারত-সব বিশ্বের বিভিন্ন দেশে বায়োলজিক্যাল ই-র সঙ্গে সহযোগিতায় সিঙ্গল ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে। যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক মাইলফলক। বিবৃতিতে বলা হয়েছে, বায়োলজিক্যাল ই বিশ্বব্যাপী এই ভ্যাকসিন সরবরাহের সাপ্লাই চেনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এমারেজেন্সি ইউজ অথোরাইজেশন তখনই দেওয়া হয়, যখন, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের কার্যকারিতা এবং নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এক্ষেত্রে দেখা গিয়েছে, বিভিন্ন জায়গায় এই ভ্যাকসিনের কার্যকারিতা ৮৫ শতাংশের মতো এবং যা হাসপাতাল সংক্রান্ত ভর্তি এবং মৃত্যুর নিরিখে কার্যকরী। ভ্যাকসিন নেওয়ার ২৮ দিন পর থেকে এই হিসেব দেখানো হয়েছে।

ভারতের হাতে থাকা যে আগের যে চারটি ভ্যাকসিন এমারেজেন্সি ইউজ অথোরাইজেশনের তালিকায় রয়েছে কিংবা এখন ব্যবহার করা হচ্ছে, সেগুলি হল সিরাম ইনস্টিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক ভি এবং মোডার্নার ভ্যাকসিন। এবার সেই তালিকায় যুক্তহল জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন।

এদিকে শুক্রবার ২৪ ঘন্টায় ৪৪৬৪৩ জন নতুন করে করোনা আক্রান্ত হওয়ার পরে এদিন সেই সংখ্যাটা ছিল অনেকটাই কম। এদিন স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যে জানানো হয়েছে, ৩৮, ৬২৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গিয়েছে ৬১৭ জন। মধ্যপ্রদেশ-সহ ১০ রাজ্যে করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যে। এদিন পর্যন্ত দেশে ভ্যাকসিন পেয়েছেন ৫০, ১০, ০৯, ৬০৯ ( ২৪ ঘন্টায় ভ্যাকসিন পেয়েছেন ৪৯, ৫৫, ১৩৮ জন) ।

খবরের ডেইলি ডোজ। ডাউনলোড Bengali Oneindia App

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+