ইউপিএ জমানার নীতি মেনেই হয়েছে রাফালে চুক্তি! ইঙ্গিত শীর্ষ সরকারি আধিকারিকদের

ইউপিএ জমানার নীতি অনুসরণ করেই রাফালে চুক্তি করেছে নরেন্দ্র মোদী সরকার।

রাফালে চুক্তি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। দুর্নীতির দায়ে দুষ্ট বলে সরাসরি অভিযোগ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে সরকারের উচ্চ আধিকারিকদের একটি সূত্র বলছে, ইউপিএ জমানার নীতি অনুসরণ করেই রাফালে চুক্তি করেছে নরেন্দ্র মোদী সরকার।

ইউপিএ জমানার নীতি মেনেই হয়েছে রাফালে চুক্তি! ইঙ্গিত শীর্ষ সরকারি আধিকারিকদের

বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুসরণ না করে ইন্টার-গভার্মেন্টাল এগ্রিমেন্ট সাক্ষর করা হয়েছে। যে নীতি ২০১৩ সালে ইউপিএ সরকার চালু করেছিল।

ভারতের হয়ে যে দল রাফালে নিয়ে দরদাম করেছিল এবং শেষ অবধি ৩৬টি বিমান কেনার কথা ঠিক হয়েছে, ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশন থেকে, সেটা সম্পন্ন করা হয়েছে ইউপিএ জমানার নীতি মেনেই। এমনই জানিয়েছেন এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। এমনই খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে।

২০১৩ সালে ইউপিএ সরকার নয়া নীতি নিয়ে আসে। যার ফলে প্রতিরক্ষা মন্ত্রক বর্তমান নীতি অনুসরণ না করেও বন্ধু দেশের সঙ্গে যৌথ সম্মতিতে দুই দেশের সরকারের মধ্যে চুক্তি করতে পারে। অনেক ক্ষেত্রেই চুক্তির সময় নির্ধারিত শর্তের 'অ-আ-ক-খ' মানা সম্ভব হয় না। সেক্ষেত্রে দুই দেশ যৌথ সম্মতিতে চুক্তি করে। তবে সিএফএ বা পম্পিট্যান্ট ফিনান্সিয়াল অথোরিটি মেনে চুক্তি অবশ্যই করা হয়।

এক্ষেত্রেও ২০১৩ সালের ডিফেন্স প্রকিউরমেন্ট প্রসিডিওর চুক্তি মেনে করা হয়েছে বলে সূত্রের খবর। যুদ্ধবিমানের চুক্তির সময় ওই ২০১৩ সালের নয়া নীতিই অনুসরণ করা হয়। এই নীতি নেওয়া হয় ইউপিএ জমানায় যখন একে অ্যান্টনি ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+