অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় আনার পর এবার মূল্য নির্ধারণ, মাস্ক ও স্যানিটাইজার নিয়ে ব্যবস্থা সরকারের

স্যানিটাইজার এবং মাস্ককে আগেই অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় এনেছিল সরকার। এবার এই দুই পণ্যের দামও বেধে দিল সরকার। টুইটে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান।

স্যানিটাইজার এবং মাস্ককে আগেই অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় এনেছিল সরকার। এবার এই দুই পণ্যের দামও বেধে দিল সরকার। টুইটে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। দেশে করোনা ভাইরাস মহামারীর আকার নেওয়ায় দেশ জুড়েই মাস্ক ও স্যানিটাইজারের আকাল দেখা দিয়েছে। জায়গায় জায়গায় দামও বাড়ানো হয়েছে। সেই কারণেই সরকারের এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

মাস্কের সর্বোচ্চ মূল্য ১০ টাকা

মাস্কের সর্বোচ্চ মূল্য ১০ টাকা

পাসোয়ান জানিয়েছেন, অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে টু-প্লাই ও থ্রি-প্লাই মাস্কের দাম একই রখা হয়েছে। ১২ ফেব্রুয়ারির মূল্য অনুযায়ীই তা রাখা হয়েছে। খুচরো বিক্রির ক্ষেত্রে এই মূল্য হবে ৮ টাকা। কোনও ভাবেই তা ১০ টাকার বেশি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

 স্যানিটাইজারের সর্বোচ্চ মূল্য ১০০ টাকা

স্যানিটাইজারের সর্বোচ্চ মূল্য ১০০ টাকা

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০ মিলি স্যানিটাইজারের সর্বোচ্চ মূল্য কোনওভাবেই ১০০ টাকার বেশি নেওয়া যাবে না। এই নিরিখেই অন্য মাপের স্যানিটাইজারের মূল্য নির্ধারিত হবে বলে জানিয়েছেন তিনি। ৩০ জুন পর্যন্ত এই মূল্যমান বলবত থাকবে।

ভারতে আক্রান্ত ২৫৮-র বেশি

ভারতে আক্রান্ত ২৫৮-র বেশি

করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত ২৫৮-বেশি। এর মধ্যে উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৩ ও ৬৩।

সারা পৃথিবীতে মৃত ১০ হাজারের বেশি

সারা পৃথিবীতে মৃত ১০ হাজারের বেশি

করোনা ভাইরাসে সারা পৃথিবীতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে ভারতে ৪ জন রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+