করোনা ভাইরাসের মোকাবিলা! সারা দেশে ৭৫ টি জেলায় লকডাউন, ঘোষণা কেন্দ্রের
দেশের ৭৫ টি জেলায় লকডাউনের কথা জানিয়েদিল কেন্দ্রীয় সরকার। এদিন সরকারের তরফে রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক হয়। সেখানে আক্রান্ত জেলাগুলি নিয়ে আলোচনার পরেই কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানানো হয়।
দেশের ৭৫ টি জেলায় লকডাউনের কথা জানিয়েদিল কেন্দ্রীয় সরকার। এদিন সরকারের তরফে রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক হয়। সেখানে আক্রান্ত জেলাগুলি নিয়ে আলোচনার পরেই কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে বলা হয়, যদি কোনও রাজ্য সরকার চায় তো এরপরেও সেই রাজ্যগুলিতে লকডাউনের জায়গা বাড়াতে পারে।

কেন্দ্রে ও রাজ্যগুলির উচ্চপর্যায়ে বৈঠক
এদিন দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল। সেই বৈছকে হাজির ছিলেন রাজ্যগুলির মুখ্যসচিবরা। কেন্দ্রের তরফে ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিও বৈঠকে হাজির ছিলেন।

আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ ৩১ মার্চ পর্যন্ত
বৈঠকে সাধারণ মানুষ ও পরিবহনের গতিবিধি কমানো নিয়ে আলোচনা হয়। কেন্দ্রের তরফে আন্তঃরাজ্য বাস পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব রাজ্যে ও শহরে লকডাউন
যেসব জেলায় লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে, সেইসব জেলার বেশিরভাগই পড়ছে, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, কর্নাটক, তামিলনাডু এবং কেরল। যেসব শহরে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে মুম্বই, নাগপুর, পুনে, পূর্ব দিল্লি, উত্তর দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, পশ্চিম দিল্লি, আহমেদাবাদ, গুরুগ্রাম, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ এবং কলকাতা।

যেসব রাজ্যে লকডাউন
যেসব জেলায় লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে, সেইসব জেলার বেশিরভাগই পড়ছে, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, কর্নাটক, তামিলনাডু এবং কেরল।

কলকাতা-সহ সব জেলায় লকডাউন ঘোষণা
কেন্দ্রের নির্দেশিকা পাওয়ার পরেই রাজ্য সরকারও রাজ্যের মতো করে নির্দেশিকা দিয়েছে। সেখানে বলা হয়েছে ২৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত রাজ্যের সমস্ত জেলা সদর এবং পুরসভা এলাকায় লকডাউন চলবে। এরপর পরিস্থিতি অনুযায়ী নতুন করে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications