মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত দিওয়ালির আগেই, সরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা মোদী সরকারের
দিওয়ালির আগেই কেন্দ্রীয় সরকারি (Central Govt) কর্মী (employee) এবং পেনশনভোগীদের (pensioner) জন্য সুখবর দিল মোদী সরকার। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘভাতা (dearness allowances) বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছ
দিওয়ালির আগেই কেন্দ্রীয় সরকারি (Central Govt) কর্মী (employee) এবং পেনশনভোগীদের (pensioner) জন্য সুখবর দিল মোদী সরকার। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘভাতা (dearness allowances) বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ শতাংশ হারে মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কার্যকর হবে ২০২১-এর ১ জুলাই থেকে। এই ৩ শতাংশ বর্তমান ২৮ শতাংশের ওপরে যুক্ত হবে বেতন এবং পেনশনের সঙ্গে। কেন্দ্রের এই মহার্ঘভাতা বৃদ্ধির পরে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সরকারি কর্মীরাও মহার্ঘভাতা বৃদ্ধির দাবি তুলবেন বলেই ধরে নিচ্ছে বিশেষজ্ঞ মহল।

ডিএ হল ৩১ শতাংশ
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা মূল বেতন কিংবা পেনশনের ওপরে ২৮ শতাংশ হারে মহার্ঘভাতা পেতেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার এদিনের সিদ্ধান্তের পরে তা ৩ শতাংশ বেড়ে হল ৩১ শতাংশ। মোদী সরকারের এদিন সিদ্ধান্তের জেরে ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভএাগী উপকৃত হবেন।

সরকারের বাড়তি খরচ
৩ শতাংশ বাড়তি মহার্ঘভাতা দিতে কেন্দ্রীয় সরকারে বাড়তি খরচ হবে ৯,৪৮৮.৭০ কোটি টাকা। গত বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল ৩ শতাংশ মহার্ঘভাত বৃদ্ধির কথা। এবার সেই সিদ্ধান্ত কার্থকর করল সরকার। এই ৩ শতাংশ মহার্ঘভাতা পাওয়া ছিল ১ জুলাই থেকেই।

জুলাইয়ে ১১ শতাংশ ডিএ বেড়েছিল
দেশে করোনা পরিস্থিতির কারণে ১ জানুয়ারি ২০২০ থেকে মহার্ঘভাতা বৃদ্ধি স্থগিত রেখেছিল সরকার। দেশে করোনা মহামারী শুরুর পরেই কেন্দ্রীয় সরকারের তরফে মহার্ঘভাতা স্থগিত রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। এরপর ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১ এই দুই কিস্তিও দেওয়া হয়নি। তবে এই বছরের জুনে জানানো হয় বকেয়া ডিএ না দেওয়া হলেও জুলাই থেকে তিন কিস্তি ডিএ দেওয়া হবে। হিসেব অনুযায়ী, ২০২০-র জানুয়ারিতে ৪ শতাংশ, ২০২০-র জুলাইয়ে ৩ শতাংশ এবং ২০২১-এর জানুয়ারিতে ৪ শতাংশ , সব মিলিয়ে ১১ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছিল।

যেভাবে হিসেব
যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন হয় ২০ হাজার টাকা, তাহলে ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির অর্থ হল বেতনের সঙ্গে আরও ৬০০ টাকা যুক্ত হওয়া। আর আগেকার ২৮ শতাংশের সঙ্গে ৩ শতাংশ মহার্ঘভাতা যুক্ত হওয়ায় যাঁর মূল বেতন ছিল ২০ হাজার টাকা, তাঁর সেই বেতনের সঙ্গে ৬২০০ টাকা যুক্ত হবে।












Click it and Unblock the Notifications