রাজ্যসভার মর্শাল কাণ্ডে কড়া রিপোর্ট মোদী সরকারের, কাঠগড়ায় সিপিএম-তৃণমূল-কংগ্রেস-আপ
রাজ্যসভার মর্শাল কাণ্ডে কড়া রিপোর্ট মোদী সরকারের, কাঠগড়ায় সিপিএম-তৃণমূল-কংগ্রেস-আপ
পেগাসাস হোক বা কৃষি আইন, চলতি বছরের বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদে বিরোধীদের সঙ্গে সরকারের সংঘাত ক্রমেই বেড়েছে। এদিকে ১১ অগাস্ট বিমা বিল পাশ করানো নিয়ে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে সংসদ। রাজ্যসভায় মার্শালদের সঙ্গে সাংসদের ধস্তাধস্তির সেই সিসিটিভি ফুটেজও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এবার বিমা বিল নিয়ে রাজ্যসভা তোলপাড়ের ঘটনায় রিপোর্ট দিয়েছে মোদী সরকার। আর তাতেই কাঠগড়ায় তোলা হয়েছে সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে।

মর্শালের গলা টিপে ধরেন সিপিএম সাংসদ
মোদী সরকারের রিপোর্টে অভিযোগ করা হয়েছে, সুষ্ঠভাবে সংসদের কার্যক্রম চালাতে ব্যাঘাত ঘটিয়েথে বিরোধীদের একাংশ। নষ্ট হয়েছে সুস্থ পরিবেশ। সিপিআই(এম) সাংসদ এলমারন করিম সংসদের এক পুরুষ মার্শালকে মারধর করেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমনকী এলমারন করিম ওই মর্শালের গলাও টিপে ধরেছিলেন বলে অভিযোগ। অন্যদিকে ইচ্ছাকৃত ভাবে অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে কংগ্রেস ও তৃণমূল সাংসদদের বিরুদ্ধেও।

উত্তাল রাজধানীর রাজ্য-রাজনীতি
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাজ্যসভায় তোলপাড়ের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল জাতীয় রাজধানী। ব্যাপাক চাপানৌতর চলছে দিল্লির রাজ্য-রাজনীতিতে। এদিকে জোরপূর্বল একাধিক বিল পাশের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লির বিজয়চকে একজোট হয় বিরোধীরা। বিক্ষোভে সামিল হন কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শিবসেনার সঞ্জয় রাউত, এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ প্রায় সমস্ত বিরোধী দলের নেতারা। বিরোধীদের স্পষ্ট অভিযোগ সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়াই একের পর এক বিল পাশ হয়ে যাচ্ছে। এমনকী ১০টি বিল পিছু ৪টি অর্ডিন্যান্স পাশ করে সংসদীয় নীতিই মানছে না সরকার।

কাঠগড়ায় তৃণমূল
অন্যদিকে বুধবারের ঘটনা নিয়ে মোদী সরকারের আরও অভিযোগ কংগ্রেস সাংসদ ফুলোদেবী নেতাম আর ছায়া বর্মা এক মহিলা মার্শালকে ধরে টানা হেঁচড়া করেছিলেন। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেও। রিপোর্টে বলা হয়েছে রাজ্যসভার সাংসদ দোলা সেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর পথ আটকে দুজনকেই ধাক্কা দিয়েছেন। অন্যদিকে এক মন্ত্রীর হাত থেকে কাগজ টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ রয়েথে তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে। পাশাপাশি কাঠগড়ায় উঠেছে কেজরিওয়াল শিবিরও। রিপোর্টার্স টেবিলের উপর দাঁড়িয়ে আদপে সংসদীয় বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে আপ ও কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে।

প্রশ্নের মুখে মহিলা সাংসদের নিরাপত্তা
অন্যদিকে মহিলা সাংসদদের সঙ্গেও ব্যাপক ধাস্তাধস্তি হয়েছে। এমনকী বিরোধী শিবিরের একাধিক মহিলা সাংসদকে। অপমানও করা হয়েছে বলে অভিযোগ। এদিকে বর্তমান চিত্র থেকে এটা পরিষ্কার, বুধবারের ঘটনা নিয়ে শাসক-বিরোধী দুই পক্ষই একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত রয়েছে। যদিও দুই পক্ষই দাবি করেছে বুধবারের উচ্চকক্ষের হট্টোগল রাজ্যসভার মর্যাদাকে কালিমালিপ্ত করেছে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications