লক্ষ্য নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ! বাজেট বরাদ্দ বাড়তে পারে এই ক্ষেত্রে

এবারের বাজেটে মোদী সরকার হাউসিং মিনিস্ট্রিকে বরাদ্দ বাড়াতে পারে। কেননা ইতিমধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে হাউসিং ফর অল।

এবারের বাজেটে মোদী সরকার হাউসিং মিনিস্ট্রিকে বরাদ্দ বাড়াতে পারে। কেননা ইতিমধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে হাউসিং ফর অল। এবছরের শুরুতে হওয়া অন্তবর্তী বাজেটে গৃহ ও নগর বিষয়ক মন্ত্রকের বাজেট বরাদ্দ একধাক্কায় ১৫ শতাংশ বাড়িয়ে ৪৮,০৩২ কোটি টাকা করা হয়েছিল। আগের বছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৪১,৭৬৫ কোটি টাকা।

লক্ষ্য নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ! বাজেট বরাদ্দ বাড়তে পারে এই ক্ষেত্রে

২০১৯-এর আর্থিক বছরে সবমিলিয়ে ৪২,৯৬৫ কোটি টাকা খরচ করা হয়েছিল। যা ছিল বরাদ্দের ১০২.৯ %। ২০১৮ আর্থিক বছরে খরচের পরিমাণ ছিল ৯৮.৬%। ২০১৭-তে খরচের পরিমাণ ছিল ১২৩%।

যদি মোদী সরকারের শুরুর দিকে পর্যবেক্ষণ করা যায়, তাহলে দেখা যাবে বাজেটে প্রস্তাব এবং খরচের মধ্যে বিস্তর ফারাক। ২০১৪-১৫ আর্থিক বছরে গৃহ ও নগর বিষয়ক মন্ত্রকের বাজেট বরাদ্দ ছিল ২৬,০১৮কোটি টাকা। কিন্তু খরচ হয়েছিল ১৫,৯৮২ কোটি টাকা। যদিও এর পরবর্তী বছর থেকে পরিস্থিতির আস্তে আস্তে পরিবর্তন হয়েছে।

দ্বিতীয় মনমোহন সিং সরকারের শেষ বছরে( ২০১৩-১৪) বাজেট বরাদ্দ ছিল ১১,৮৩২ কোটি টাকা। খরচ হয়েছিল ১০,৪৪৭ কোটি টাকা।

এবারের অন্তবর্তী বাজেটে দিল্লি মেট্রোর বাজের বরাদ্দ যেমন বাড়ানো হয়েছিল বাড়ানো হয়েছিল মাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেমের বাজেট বরাদ্দ। প্রথমটির ক্ষেত্রে ২০১৮-১৯-এরট বাজেট বরাদ্দ ছিল ৫০ কোটি। তা বাড়িয়ে করা হয়েছিল ৪১৪.৭০ কোটি। অন্যদিকে পরেরটির ক্ষেত্রে বাজের বরাদ্দ ১৫,০০০ কোটি থেকে বাড়িয়ে করা হয়েছিল ১৯,১৫২ কোটি টাকা। বরাদ্দ বাড়ানো হয়েছিল, আমরুত, স্মার্টসিটি মিশন, স্বচ্ছভারত মিশন এবং দিনদয়াল অন্ত্যোদয় যোজনার বরাদ্দও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+