শিল্পপতিদের লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে কৃষকদের ৬ হাজার টাকা ভাতা! মোদীকে কটাক্ষ রাহুলের

কৃষকদের জন্য বার্ষিক ছয় হাজার টাকা ভাতা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কৃষকদের জন্য বার্ষিক ছয় হাজার টাকা ভাতা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ১৫জন বড় শিল্পপতির সাড়ে তিন লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে বছরে ৬ হাজার টাকা কৃষকদের হাতে তুলে দিচ্ছেন মোদী।

শিল্পপতিদের লক্ষ কোটি টাকা ঋণমকুব করেছেন মোদী, আক্রমণে রাহুল

পাশাপাশি ফের একবার রাফালে নিয়ে আক্রমণ করেছেন রাহুল। প্রধানমন্ত্রীর দফতর রাফালে নিয়ে দরাদরিতে সরাসরি যুক্ত ছিল বলেও তিনি অভিযোগ করেছেন। রাহুল এদিন বলেন, ক্ষমতায় এলে মিনিমাম ইনকাম গ্যারান্টি দেবে কংগ্রেস সরকার।

কিষাণ আভার সম্মেলনে হাজির হয়ে রাহুল বলেন, বিজেপি অন্তর্বর্তী বাজেটে কৃষকদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে। তাও আবার দিনে ১৭ টাকা। অথচ ১৫ জন শিল্পপতির সাড়ে তিন লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে।

এদিন রাহুল যেমন মোদীকে সমালোচনা করেছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন। মোদী বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। তিনি এই লোকসভা ভোটের পর আর ক্ষমতায় থাকবেন না। মানুষ তাঁকে প্রত্যাখ্যান করবে বলে অভিযোগ করেছেন মমতা। তাঁর স্লোগান চুরির দায়েও প্রধানমন্ত্রীকে দুষেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+