Budget 2024: তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন, ৬টি বিল পেশ হতে চলেছে সংসদে
বাজেট অদিবেশন শুরু হচ্ছে ২৩ জুলাই থেকে। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন। লোকসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেনি মোদী সরকার। ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছিল। সেকারণে তেমন বড় কিছু ঘোষণা ছিল না সেই বাজেটে।
তৃতীয়বার সরকার গঠন করেছে এনডিএ। তবে এবার বিজেপির জোর অনেকটাই কম। শরিকদের সমর্থন নিয়ে সরকার গড়েছে বিজেপি। বিরোধীদের সংখ্যাও এবার বেড়েছে। সেকারণে এবারে সব অধিবেশনে বেশ ভালো মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোদী সরকারকে। অন্যদিকে তৃীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর উপর জনতার প্রত্যাশাও অনেকটা রয়েছে।

তাই এই বাজেট অধিবেশনের উপরে গোটা দেশের নজর থাকবে। জানা গিয়েছে বাজেট অধিবেশনে এবার ৬টি বিল পেশ করতে চলেছে মোদী সরকার। ফিনান্স বিল তো রয়েইছে। তার সঙ্গে আরও ৫টি বিল এবারের অধিবেশনে পেশ করতে চলেছে মোদী সরকার। বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল। দ্য বয়লার্স বিল, ভারতীয় বায়ুযান বিধায়ক বিল, দ্য কফি ( উন্নয়ন এবং মানোন্নয়ন) বিল এবং রাবার (উন্নয়ন ও মানোন্নয়ন) বিল।
তবে এসব বিল পেশ হলেও আসল নজর থাকবে ফিনান্স বিল অর্থাৎ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটের দিকে। কতটা জনমুখী বাজেট মোদী সরকার এবার পেশ করবেন সেদিকে সব মহলের নজরই থাকবে। জানা গিয়েছে বিপর্যট মোকাবিলা সংশোধনী বিলের মাধ্যমে এই দফতরকে আরও সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন বিপর্যয় মোকাবিলায় আরও দক্ষতার সঙ্গে কীভাবে কাজ করা যায় সেদিকে একাধিক নিয়ম কার্যকর করা হবে।
অন্যদিকে বয়লার্স বিলে স্বাধীনতা পূর্ববর্তী আইন বদলে নতুন আইন কার্যকর করা হবে। ভারতীয় দণ্ডবিধির জায়গায় এখন ভারতীয় আইন সংহিতা কার্যকর হয়েছে গোটা দেশে। তাতে ব্রিটিশ আমোলের একাধিক আইন বাতিল করা হয়েছে। তার জায়গায় সময়োপযোগী কিছু আইন কার্যকর করা হয়েছে। অর্থাৎ ব্রিটিশ আমলো তৈরি আইন গুলিকে বাদ দিয়ে নতুন করে একাধিক আইন কার্যকর করা হয়েছে। সেই মতো এই বয়লার বিলে পরিবর্তন আনা হবে। তাতে বয়লারে কর্মীদের সুরক্ষার দিকটি বিশেষ করে নজর দেওয়া হবে।
অন্যদিকে কফি এবং রাবার বিলে কফি এবং রাবার চাষ বাড়াতে ছোট ছোট চাষীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হবে। যাতে ঘরে ঘরে এই রাবার চাষ এবং কফি চাষ করা সম্ভব হয় সেটা সুগম করার কথা বলা হবে এই বিলে। এবারের বাজেট অধিবেশনে জম্মু-কাশ্মীরের জন্যও বাজেট পেশ করা হবে।












Click it and Unblock the Notifications