মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র, রাজ্যসভায় পেশ নতুন বিল

লোকসভা ভোটের আগে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে বড় বদল আনতে চলেছে মোদী সরকার। সাধারণ নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে তিন সদস্য থাকেন। সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে প্রধান বিচারপতিকে।

রাজ্য সভায় এই নিয়ে নতুন বিল আনতে চলছে মোদী সরকার। নতুন প্যানেলে, প্রধানমন্ত্রী , লোকসভার বিরোধী দলনেতা এবং মন্ত্রিসভার একজন সদস্য থাকবেন বলে বিলে প্রস্তাব দেওয়া হয়েছে। মার্চ মাসেই সুপ্রিম কোর্টে এই প্যানেলের বদল এনে নির্বাচন কমিশনের স্বায়ত্ব শাসন নিয়ে মামলা করা হয়েছিল।

Chief Election Commissioner

তাতে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতাকে তৈরি নিয়োগ প্যানেলের বিরোধিতা করা হয়। বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানায় যে সেই প্যানেলে এখনই কোনও বদল আনা হবে না যতক্ষণ না এই নিয়ে কোনও নতুন বিল আনা হচ্ছে।

লোকসভার বাদল অধিবেশনে ইতিমধ্যেই এই নতুন বিলের তালিকা দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে আইন মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এই বিলটি রাজ্যসভায় পেশ করবেন। মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের কার্যকাল এবং নিয়োগের তালিকা থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হবে।

এদিকে কংগ্রেস এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে। তাঁরা অভিযোগ করছেন এবার নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছে কেন্দ্র। প্রধানমন্ত্রী ঠিক করে দেবেন মন্ত্রিসভার কোন মন্ত্রী এই প্যানেলে থাকবে। কাজেই দলে ভারী হচ্ছে মোদী সরকারই। লোকসভার বিরোধী দলনেতার কোনও মতামতই এখানে ধোপে টিকবে না। কেন্দ্র যাকে চাইবে তাঁকেই নির্বাচন কমিশনার পদে নিয়োগ করবে।

এই মামলার শুনানিতে কেন্দ্রের এই প্রস্তাবে একেবারেই সহমত ছিলেন না বিচারপতি জোসেফ। তিনি বলেছিলেন গণতন্ত্রে নির্বাচন কমিশনের স্বায়ত্বশাসন জরুরি। সেটা না হলে তাঁর সব কাজই কারোর না কারোর দ্বারা প্রভাবিত হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে নির্বাচন কমিশনকে ব্যবহার করতে চাইবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+