শীতকালীন অধিবেশনে ক্রিপ্টো কারেন্সি বিল আনতে চলেছে মোদী সরকার

শীতকালীন অধিবেশনে ক্রিপ্টো কারেন্সি বিল আনতে চলেছে মোদী সরকার

২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শীতকালীন অধিবেশনে ২৬টি বিল পেশ করার পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। তার মধ্যে অন্যতম হল ক্রিপ্টো কারেন্সি িবল এবং কৃষি আইন প্রত্যাহার বিল। এই দুটি বিল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য বাদল অধিবেশনে মোদী সরকার বিরোধিদের অনুপস্থিতির সুযোগে একের পর এক বিল পাস করিয়েছিলেন বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস।

ক্রিপ্টো কারেন্সি বিল আনতে চলেছে মোদী সরকার

বাদল অধিবেশন উত্তাল হয়ে উঠেছিল স্পেগাসা এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিেত। প্রায় প্রতিদিনই বিরোধীরা লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতেন। এই বিক্ষোভ নজির বিহীন দাবি করে একাধিক তৃণমূল কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। সাংসদের আচরণ নিয়ে তীব্র নিশানা করে রাজ্য সভায় কান্নায় ভেঙে পড়েছিবে চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। উথাল পাথাল হয়েছিল সংসদের দুই কক্ষ। নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে হয়েছিল বাদল অধিবেশন।

মোদী সরকার বিরোধীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একের পর এক বিল পাস করেছিলেন বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি দাবি করেছিলেন পাপড়ি চাটের মত বিল পাস হচ্ছে সংসদের দুই কক্ষে। এমনকী মোদী সরকারকে কটাক্ষ করে তৃণমূল ভবনে পাপড়ি চাট পার্টিও করেছিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে মোদী সরকারকে নিশানা করেছিলেন তিনি।

শীতকালীন অধিবেশনে মূল আকর্ষণ হতে চলেছে কৃষি আইন প্রত্যাহার বিল। আগামিকাল মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন প্রত্যাহার বিল পাস হয়ে যাবে বলে জানানো হয়েছে। তারপরেই ২৯ নভেম্বর লোকসভার শীতকালীন অধিবেশনে কৃষি আইন প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বাদল অধিবেশনে যেখানে কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন বিরোধীরা। এবার তাঁরা মোদী সরকারের এই পদক্ষেপ নিয়ে কী বলবেন সেদিেক নজর থাকবে গোটা দেশের।

গুরুনানক জয়ন্তীতে ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছে মোদী সরকার। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র ঘোষণা করে কৃষকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। কৃষকরা যদিও কাগজে কলমে কাজ না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। ২৯ নভেম্বর পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন। তবে মোদী সরকারে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংসদ অধিবেশনের প্রথম দিন তাঁরা সংসদ ভবন পর্যন্ত ট্রাক্টর ব়্যালি করবেন বলে জানিয়েছে। ২৯ তারিখে মোদী সরকার কৃষি আইন প্রত্যাহারের কোন পদক্ষেপ করে সেদিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। তারপরেই আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেবে সংযুক্ত কিষাণ মোর্চা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+