বিদেশ মন্ত্রকের বিপুল রদবদলে উদ্যোগী মোদী সরকার, একাকধিক ক্ষেত্রের বিকেন্দ্রীকরণের ভাবনা
বিদেশমন্ত্রক ঢেলে সাজানোর উদ্যোগী হয়েছে মোদী সরকার। স্বাধীনতার পর এই প্রথম বিদেশ মন্ত্রকে বিপুল পরিমান রদবদল করতে চলেছে।
বিদেশমন্ত্রক ঢেলে সাজানোর উদ্যোগী হয়েছে মোদী সরকার। স্বাধীনতার পর এই প্রথম বিদেশ মন্ত্রকে বিপুল পরিমান রদবদল করতে চলেছে। বিদেশ মন্ত্রকের পুরো কাঠামোতেই রদবদল আনা হচ্ছে বলে সূত্রের খবর। বিদেশ মন্ত্রকের বেশ কিছু বিভাগের বিকেন্দ্রীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতোদিন পিরামিডের ধাঁচে বিদেশ মন্ত্রকের বিভিন্ন দফতরের কাঠামো তৈরি ছিল। অন্য সব মন্ত্রকের মতোই ছিল বিদশ মন্ত্রকের পরিকাঠামো। তাতে প্রচণ্ড কাজের চাপ ছিল যুগ্ম সচিব এবং চার সচিবের উপর। মোদী সরকারের এই রদবদে তাঁদের উপর চাপ অনেকটাই কমবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই পুনর্বিন্যাস। দায়িত্ব ভাগ করে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ এশিয়ার এবং আফ্রিকার উন্নয়নের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশ মিশ্রকে। ইনি ইন্ডিয়ান কাইন্সিল ফর কালচারাল রিলেশনের প্রধান ছিলেন। এই বিভাগের দায়িত্ব এখন দেওয়া হয়েছে দীনেশ পটনায়ককে। বিদেশ মন্ত্রকের আর্থিক দিকটি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে পি হরিশকে। এবং আফ্রিকার তিনটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নগমা মালিককে।
এছাড়া বিভিন্ন সামিট এবং একাধিক বৈঠকের দায়িত্ব দেওয়া হয়েছে বিক্রম দোরাস্বামীকে। এছাড়াও বাইরে থেকে বিশেষজ্ঞদের নেওয়ার নিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক। চুক্তির ভিত্তিতে তাঁদের নিয়োগ করা হবে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications