খালিস্তান ইস্যু নিয়ে কোমর কষছে মোদী সরকার! ৯ জনকে জঙ্গি ঘোষণা দিল্লির

খালিস্তান ইস্যু নিয়ে কোমর কষছে মোদী সরকার! ৯ জনকে জঙ্গি ঘোষণা দিল্লির

সিএএ বিরোধী আন্দোলন এদেশে যখন থেকে মাথাচাড়া দিতে শুরু করে, তখন থেকেই খালিস্তান দেশ গঠনের ডাক আরও সোচ্চার হতে শুরু করে পাঞ্জাবের প্রান্তে। বিষয়টিতে উস্কানি দিয়ে পাকিস্তান-পাঞ্জাব সীমান্তে ড্রোন উড়ে যেতে দেখা যায়। এমন পরিস্থিতিতে দেশের বাইরে থেকেও খালিস্তানিপন্থীদের সরব হতে দেখা যায়। এবার সেই ইস্যুতেই কোমর কষতে শুরু করল কেন্দ্র।

 ৯ জনকে জঙ্গি তকমা

৯ জনকে জঙ্গি তকমা

শিখ ফর জাাস্টিস সংগঠনের গুরপতওয়ান্ত সিং, বব্বর খালসা ইন্টারন্যাশনালের পরমজিত সিং, খালিস্তান টাইগার ফোর্সের হরদীপ সিং নিজ্জর, খালিস্তান জিন্দাবাদ ফোর্সের গুরমিত বাগ্গাকে এদিন জঙ্গি বলে চিহ্নিত করে কেন্দ্র। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে।

কোন আইনে এমন পদক্ষেপ?

কোন আইনে এমন পদক্ষেপ?

উল্লেখ্য, উইএপিএ আইনের মাধ্যমে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। এই আইনের আওতায় দেশবিরোধী কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে এই আইনের আওতায় এনে দেশ শাস্তি দিতে পারে। আর মোদী সরকার খালিস্তানি আন্দোলন নিয়ে এমনই পদক্ষেপ নিচ্ছে।

 কখন থেকে মাথা চাড়া দিয়েছে খালিস্তানি আন্দোলন?

কখন থেকে মাথা চাড়া দিয়েছে খালিস্তানি আন্দোলন?

ইন্দিরা গান্ধী তখতে থাকার সময় থেকে খালিস্তান আন্দোলন নিজের বীজ পোঁতে পাঞ্জাবের মাটিতে। বিচ্ছিন্নতাবাদের সমস্ত শক্তি দিয়ে পাকিস্তান নেপথ্যে এই আন্দোলনকে উস্কানি দেয়। এরপর মোদী সরকার ২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিতে প্রতিশোধস্পৃহায় জেগে ওঠে পাকিস্তান। ফের একবার এই আন্দোলন নিয়ে পাঞ্জাবকে উস্কানি দিতে থাকে ইসলামাবাদ।

 পাঞ্জাবে পাকিস্তানি ড্রোন!

পাঞ্জাবে পাকিস্তানি ড্রোন!

গত ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারত-পাক সীমান্ত উত্তেজনা চরমে থাকাকালীন পাঞ্জাবের সীমান্তেবর্তী গ্রামে অস্ত্র বোঝাই ড্রোন আসতে দেখা যায়। একবার নয় বারবার এমন পদক্ষেপ পাক সীমান্তে দেখা গিয়েছে। এরপর বিদেশের মাটি থেকে গায়িকা হার্দ কৌর সহ বহু পাঞ্জাবি ভারত বিরোধিতা শুরু করেন। সেই সময় পাঞ্জাবের বহু গ্রামে খালিস্তানপন্থী বইও বাজেয়াপ্ত করতে থাকে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+