লোকসভার আগে মধ্যবিত্তের জন্য সুখবর! আবাসনের জিএসটি এক লাফে কমে অর্ধেক
মধ্যবিত্তের জন্য খুশির খবর দিল কেন্দ্রের এনডিএ সরকার। লোকসভা ভোটের আগে সুখবর দিয়ে আবাসনে জিএসটিতে বিশাল কাঁটছাঁট করল মোদী সরকার।
মধ্যবিত্তের জন্য খুশির খবর দিল কেন্দ্রের এনডিএ সরকার। লোকসভা ভোটের আগে সুখবর দিয়ে আবাসনে জিএসটিতে বিশাল কাঁটছাঁট করল মোদী সরকার। রবিবার অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন জিএসটিতে বিপুল ছাড়ের বিষয়টি। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক ধাক্কায় ৭ শতাংশ কমে যায় জিএসটি।

বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্মীয়মান ফ্ল্যাটের ক্ষেত্রে ১২ শতাংশ নয়, পাঁচ শতাংশ হারে দিতে হবে জিএসটি। তবে এই ছাড় শুধুমাত্র মিলবে মধ্যবিত্তদের জন্য। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আমরা দুভাবে মধ্যবিত্তের আবাসন চিহ্নিত করেছি। ৬৪৫.৮৩ বর্গফুট ও তার কম মাপের ফ্ল্যাটে এই পরিমাণ জিএসটি কার্যকর হবে। অথবা ফ্ল্যাটের দাম ৪৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
একইসঙ্গে মধ্যবিত্তদের জন্য আবাসনের করও কমিয়ে আনা হচ্ছে। কেন্দ্রের কর ৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। বিলাসবহুল আবাসনের ক্ষেত্রে তা কমিয়ে ১২ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications