Joshimath: কেন্দ্রের নির্দেশেই জোশীমঠের ছবি সরিয়েছে ইসরো, অনুমতি ছাড়া ছবি-তথ্য প্রকাশ নয় কড়া নির্দেশ সরকারের
Joshimath: কেন্দ্রের নির্দেশেই জোশীমঠের ছবি সরিয়েছে ইসরো, অনুমতি ছাড়া ছবি-তথ্য প্রকাশ নয় কড়া নির্দেশ মোদী সরকারের
জোশীমঠের ধসের ছবি প্রকাশ করে মোদী সরকারের রোষের মুখে ইসরো। কেন্দ্রের পক্ষ থেকে ইসরোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া জোশীমঠের কোনও ছবি এবং তথ্য প্রকাশ করা যাবে না। এই নিয়ে উত্তরাখম্ড সরকারের সঙ্গেও কথা বলেছে মোদী সরকার। তারপরেই নিজেদের সাইট থেকে জোশী মঠের ছবি সরিয়ে নেয় ইসরো। সম্প্রতি ইসরো স্যাটালাইট ছবি প্রকাশ করে দেখিয়েছিল যে গত ১২ দিনে ২ ফুটের বেশি ধসে পড়েছে জোশীমঠ।

জোশীমঠ নিয়ে ছবি প্রকাশ
কয়েকদিন আগে ইসরোর প্রকাশিত জোশীমঠের স্যাটালাইট ইমেজ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। কীভাবে ধীরে ধীরে জোশী মঠ ধসে পড়ছে তার ছবি প্রকাশ করে ইসরো। তাতে দেখা গিয়েছিল গত ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার ধসে গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। জোশীমঠ যে ধীরে ধীরে অস্তিত্বহীন হয়ে পড়ছে তার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও জল্পনা তৈরি হয়েছিল।

ইসরোকে কড়া বার্তা কেন্দ্রে
জোশী মঠের স্যাটালাইট ছবি প্রকাশ করার জন্য ইসরোকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। মোদী সরকার মহাকাশ গবেষণা সংস্থাকে কড়া নির্দেশ দিয়ে জানিয়েছে দেশের কোনও রকম ছবি কেন্দ্রের অনুমতি না নিয়ে ইসরো প্রকাশ করতে পারবে না। বিশেষ করে জোশী মঠের কোনও ছবি তারা প্রকাশ করতে পারবে না কেন্দ্রের অনুমতি ছাড়া। কারণ এই সব ছবি নিয়ে ভুল খবর ছড়ানো হয়। কেন্দ্রর এই বার্তার পরে সংবাদ মাধ্যমেও জোশীমঠের পরিস্থিতি নিয়ে ইসরো কোনও কথা না বলার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরো ওয়েব সাইট থেকে জোশীমঠের স্যাটালাইট ইমেজ সরিয়ে নিয়েছে।

উত্তরাখণ্ড সরকারের সঙ্গে কথা
ইতিমধ্যেই মোদী সরকার এই নিয়ে উত্তরাখণ্ড সরকারের সঙ্গেও কথা বলেছে কেন্দ্র। উত্তরাখণ্ড সরকারকেও জোশীমঠের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় বেশি কথা বলতে নিষেধ করা হয়েছে। কেন্দ্রের দাবি জোশীমঠের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় গুডব ছড়ানো হচ্ছে। এদিকে বিরোধীরা এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে কেন্দ্রকে। জোশীমঠের পরিস্থিতি গোপন করে রাখার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা।

ধসে পড়ছে জোশী মঠ
উত্তরাখণ্ডের পার্বত্য জনপথ জোশীমঠের পরিস্থিতি উদ্বেগজনক। জোশীমঠের অধিকাংশ জায়গা ভেঙে পড়তে শুরু করেছে। ধীরে ধীরে হিমালয়ের গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে জোশী মঠ। একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। প্রায় ৪০০-র বেশি পরিবারকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেড় লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু তাতে সন্তুষ্ট নন তাঁরা। বাসিন্দারা অভিযোগ করেছেন কেন্দ্র এবং রাজ্যের অপরিকল্পিত নির্মাণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications