মোদীর প্রচার খরচ মমতার অনেক দফতরের বরাদ্দকেও হার মানাচ্ছে, বিস্তারিত জেনে নিন
অক্টোবর পর্যন্ত মোদী সরকারের সাড়ে তিনবছরের প্রচারে খরচ হয়েছে প্রায় ৩৭৫৫ কোটি টাকা। তথ্য জানার অধিকার আইনে করা আবেদনের উত্তরে এমনটাই জানা গিয়েছে।
অক্টোবর পর্যন্ত মোদী সরকারের সাড়ে তিনবছরের প্রচারে খরচ হয়েছে প্রায় ৩৭৫৫ কোটি টাকা। তথ্য জানার অধিকার আইনে করা আবেদনের উত্তরে এমনটাই জানা গিয়েছে।

ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া এবং আউটডোর পাবলিসিটিতে বিজ্ঞাপন বাবদ ২০১৪ এপ্রিল থেকে ২০১৭-র অক্টোবর পর্যন্ত খরচ হয়েছে ৩৭,৫৪, ০৬, ২৩,৬১৬ টাকা। তথ্য জানার অধিকার আইনে করা প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তথ্য জানা অধিকার আইনে আবেদনপত্রটি দাখিল করেছিলেন গ্রেটার নয়ডার সমাজকর্মী রামভীর তানোয়ার।
ইলেকট্রনিক মিডিয়া
- কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কমিউনিটি রেডিও, জিডিটাল সিনেমা, ইন্টারনেট, এসএমএস এবং টেলিভিশনে বিজ্ঞাপন বাবদ সরকার খরচ করেছে ১,৬৫৬ কোটি টাকা।
- অন্যদিকে, প্রিন্ট মিডিয়ার জন্য সরকার খরচ করেছে ১,৬৯৮ কোটি টাকা।
- এছাড়াও আউটডোর মিডিয়া অর্থাৎ হোর্ডিং, পোস্টার, বুকলেট, ক্যালেন্ডার প্রভৃতি বাবদ সরকারের খরচ হয়েছে ৩৯৯ কোটি টাকা।
মোদী সরকারের প্রচারে খরচের এই পরিমান কোনও কোনও মন্ত্রকের বাৎসরিক বরাদ্দের থেকে অনেকটাই বেশি। যেমন, দূষণ নিয়ে গত তিনবছরে সরকারি বরাদ্দের পরিমাণ কেবল মাত্র ৫৬.৮ কোটি টাকা।

২০১৬ সালেও তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন গ্রেডার নয়ডার সমাজকর্মী তানোয়ার। । তখন জানানো হয়েছেল, ২০১৪-র জুন থেকে ২০১৬-র অগাস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বিজ্ঞাপনে খরচ করা হয়েছিল ১১০০ কোটি টাকা। এর মধ্যে ছিল টেলিভিশন, ইন্টারনেট এবং অন্য ইলেকট্রনিক মিডিয়া। এরমধ্যে প্রিন্ট কিংবা আউটডোর বিজ্ঞাপনের খরচ ধরা ছিল না।
২০১৫-র অপর একটি আরটিআই-এর উত্তরে কেন্দ্র জানিয়েছিল, ২০১৫-র জুলাই পর্যন্ত রেডিও-র 'মন কি বাত' অনুষ্ঠানের জন্য খবরের কাগজের বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছিল ৮.৫ কোটি টাকা।












Click it and Unblock the Notifications