ওমর, মেহবুবার বিরুদ্ধে জন সুরক্ষা আইন প্রয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

ওমর, মেহবুবার বিরুদ্ধে জন সুরক্ষা আইন প্রয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবুল্লাকে। এবার তাঁদের উপর জন সুরক্ষা আইন প্রয়োগের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যার জেরে যেকোনও ব্যক্তিকে আদালতে পেশ না করেই ২ বছর পর্যন্ত আটক করে রাখা যায়।

বন্দি দশা বাড়তে চলেছে মেহবুবা, ওমরের

বন্দি দশা বাড়তে চলেছে মেহবুবা, ওমরের

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর প্রায় ৬ মাস ধরে গৃহবন্দি হয়ে রয়েছেন কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা। সেই বন্দিদশা আরও বাড়তে চলেছে। কারন মোদী সরকার তাঁদের উপর জন সুরক্ষা আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। যে আইনের বলে তাঁদের আদালতে পেশ না করেই ২ বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। জেলাশাসক সেই নির্দেশ নামায় স্বাক্ষর করলেই তা কার্যকর হয়ে যাবে।

সেপ্টেম্বরেও একই ধারা প্রয়োগ হয়েছিল

সেপ্টেম্বরেও একই ধারা প্রয়োগ হয়েছিল

এর আগে ৩৭০ ধারা বিলোপের পর সেপ্টেম্বর মাসে ওমর আবদুল্লার উপর এই একই ধারা প্রয়োগ করেছিল মোদী সরকার। ফারুক আবুল্লাকেও একই ধারা প্রয়োগ করে আটকে রাখা হয়েছে। আদালতে এই নিয়ে মামলাও হয়েছে। কেন্দ্রের তরফে তখনই জানানো হয় জন সুরক্ষা আইনের আওতায় তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

একাধিক ন্যাশনাল কনফারেন্স নেতার উপরে এই আইন প্রয়োগ

একাধিক ন্যাশনাল কনফারেন্স নেতার উপরে এই আইন প্রয়োগ

শুধু ওমর এবং মেহবুবা মুফতি নয় একাধিক ন্যাশনাল কনফারেন্স নেতার বিরুদ্ধে একই ধারা প্রয়োগ করতে চলেছে মোদী সরকার। এনসি-র সাধারণ সম্পাদক আলি মহম্মদ সাগর, প্রাক্তন এনসি বিধায়ক বশির ভির, পিডিপি নেতা সরতাজ মাডনির উপরে একই ধারা প্রয়োগ করা হয়েছিল। গতকাল তাঁদের বিধায়ক হোস্টেল থেকে মুক্তি দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+