Bangladesh: এখনই ভারতীয়দের বাংলাদেশ থেকে ফেরানোর প্রয়োজন নেই, সর্বদল বৈঠকে অভয় বার্তা কেন্দ্রের
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় সংসদভবনে সর্বদল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। বাংলাদেশের পরিস্থিতির দিকে যে ভারত কড়া নজর রেখেছে তা নিয়ে পর্যালোচনা হয়েছে এই বৈঠকে।
তবে বাংলাদেশ থেকে এখনই ভারতীয়দের ফিরিয়ে আনার তেমন জরুরি প্রয়োজন নেই বলে কেন্দ্র জানিয়েছে বৈঠকের পর। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কর্মীরা নিরাপদেই রয়েছেন। এছাড়াও বিভিন্ন কারণে এবং কর্মসূত্রে অনেক ভারতীয় বাংলাদেশে রয়েছেন। তাঁদের এখানই ফিরিয়ে আনার মতো পরিস্থিতি সেখানে তৈরি হয়নি বলে মনে করছে কেন্দ্র।

এদিকে জানা গিয়েছে গাজিয়াবাসের হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গিয়েছে শেখ হাসিনার বিমান। তিনি সেই বিমানে রয়েছেন কিনা সেটাও নিশ্চিত নয়। আর যদি সেই বিমানে তিনি থেকে থাকেন তাহলে বিমানটির গন্তব্য কোন দিকে সেটা এখনও জানা যাচ্ছে না। হাসিনা ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু গতকাল ব্রিটেন সরকার তাঁর সেই আবেদন খারিজ করে দেয়। এদিকে হাসিনার বোন রেহানা ব্রিটেনের নাগরিক।
হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ জুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছে। একদিনেই বাংলাদেশে ১০৯ জনের মৃত্যু হয়েছে। থানা থেকে জেল সর্বত্র হামলার ঘটনা ঘটেছে। জামাত জঙ্গিরা জেলে হামলা চালিয়ে ৫০০ জনের বেশি জঙ্গিকে মুক্ত করে নিয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। একাধিক জায়গায় সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটেছে। হিন্দুদের মন্দির ভাঙচুর করা হয়েছে। ইস্কনের মন্দির ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একাদিক জায়গায় হিন্দুদের উপরে হামলা বাড়ছে বলে জানা গিয়েছে।
সর্বদল বৈঠকে বাংলাদেশ নিয়ে বিস্তারিত তথ্য সব দলের প্রতিনিধিদের জানানো হয়। কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সঙ্গে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের।
সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন হিন্ডনে গোমন ডেরায় রয়েছে। নিরাপত্তার কারণে তাঁর গতিবিধি গোপন রাখা হয়েছে। পরবর্তী পদক্ষেপ স্থির করার জন্য হাসিনাকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications