মোদী সরকারের বৈপ্লবিক পদক্ষেপ, নাগরিকদের অভিযোগের নিষ্পত্তির সময়সীমা আরও কমল
Narendra Modi Government: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাজে আরও গতি আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজ ১৮-র প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে।
সরকারি নানা কাজ নিয়ে মানুষের কোনও অভিযোগ জমা পড়লে আরও দ্রুত তার মীমাংসার নির্দেশ দেওয়া হয়েছে। ইউপিএ জমানার চেয়ে যা প্রায় এক-তৃতীয়াংশ সময়।

ইউপিএ জমানায় নাগরিকদের অভিযোগের নিষ্পত্তি করতে সময়সীমা ছিল ৬০ দিনের। ২০২০ সালে নরেন্দ্র মোদী তা কমিয়ে করেন ৪৫ দিন। ২০২২ সালে তা আরও কমিয়ে ৩০ দিন করা হয়েছিল। এবার তা আরও কমিয়ে করা হলো ২১ দিন বা তিন সপ্তাহ।
জানা যাচ্ছে, সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্সেস রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম বা সিপিজিআরএএমএসে প্রতি বছর কমবেশি ৩০ লক্ষ অভিযোগ জমা পড়ে। এতে দশ দফা সংস্কারের ফলে অভিযোগ নিষ্পত্তির গড় সময়সীমা অনেক কমে এসেছে। সর্বাধিক সময়সীমা ২১ দিনের হলেও ১৩ দিনের মধ্যেই সমস্যার সমাধান করা যাবে বলে আত্মবিশ্বাসী কেন্দ্র।
গত ২৯ জুন বিভিন্ন মন্ত্রকের সচিবদের নিয়ে উচ্চস্তরীয় একটি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। তারপর ২৩ অগাস্ট জারি হলো নয়া নির্দেশিকা। এই বিষয়ে জনগণের যাতে কোনও ক্ষোভ না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। টানা ২৫ মাস ধরে প্রতি মাসে অভিযোগ নিষ্পত্তির সংখ্যা এক লক্ষ পেরিয়েছে। গত মাসেও তার ব্যতিক্রম হয়নি।
পরিসংখ্যান বলছে, এই সময়কালে ৬৬,০৬০টি অভিযোগের নিষ্পত্তি হওয়া বাকি, যা ৬৯ শতাংশ। তাও এগুলি এক মাসের কম সময়ে জমা পড়েছে। যদি দেখা যায় কোনও অভিযোগ সেই মন্ত্রক সংক্রান্ত নয়, তাহলে তা যথোপযুক্ত মন্ত্রকে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও অতিরিক্ত নথির দরকার থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করে গ্রিভান্স অফিসারদের চেয়ে নিতে হবে। তার আগে বিষয়টি ক্লোজ করা যাবে না বা বন্ধ করা যাবে না।
অভিযোগ জানানোর প্রক্রয়ায় আরও সরলীকরণ আনার ভাবনাচিন্তাও করছে কেন্দ্রীয় সরকার। সিঙ্গল উইন্ডোর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির বন্দোবস্ত করা হলে গোটা প্রক্রিয়াটি মসৃণভাবেই এগোবে। ডেডিকেটেড নোডাল অফিসার নিয়োগ করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
প্রতি মন্ত্রকে থাকবে ডেডিকেটেড গ্রিভান্স সেল। রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ই-মেলে তাঁর অভিযোগের বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আবেদনকারী। কোনও বিষয়ে অসন্তোষ থাকলে পোর্টালেই ফিডব্যাক দিয়ে বিষয়টি জানাতে পারবেন আবেদনকারী।












Click it and Unblock the Notifications