বিজ্ঞাপন নির্ভরতা কমাচ্ছে মোদী সরকার! কোন 'মিডিয়া' পছন্দ, তাও প্রকাশ রিপোর্টে

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ২০১৮-১৯ সাল থেকে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন বাবদ ৩,০৬৪.৪২ কোটি টাকা খরচ করেছে। প্রিন্ট মিডিয়া এই বিজ্ঞাপন গ্রহণের তালিকায় শীর্ষে থাকলেও সরকারের সামগ্রিক বিজ্ঞাপন বাজেট হ্রাস পেয়েছে। এমনটাই জানা গিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রকের দেওয়া তথ্যে।

রাজ্যসভায় মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৮-১৯ সাল থেকে ২০২৩-২৪ সালের ১৩ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রিন্ট মিডিয়ায় ১৩৩৮.৫৬ কোটি টাকা, ইলেকট্রনিক মিডিয়ায় ১২৭৩.০৬ কোটি টাকা এবং আউটডোর মিডিয়ায় ৪৫২.৮০ কোটি টাকা খবর করেছে। সরকার দেওয়া তথ্য অনুযায়ী ২০১৮-১৯ সালে বিজ্ঞাপন বাবদ ব্যয় ১১৭৯.১৬ কোটি টাকা থেকে ২০২২-২৩ সালে ৪০৮.৪৬ কোটি টাকায় নেমেছে।

নরেন্দ্র মোদী

সরকারি তথ্য অনুযায়ী ২০১৯-২০ সালে সরকারের বিজ্ঞাপনী ব্যয় ৭০৮.১৮ কোটি টাকা নেমে যাওয়াক রপরে ২০২০-২১ ও ২০২১-২২ সালে তার যথাক্রমে ৪০৯.৪৭ ও ৩১৫.৯৮ কোটি টাকায় নেমে যায়। প্রসঙ্গত এই দুই বছর ছিল করোনার বছর। এরপর ২০২২-২৩ সালে তা আবার বৃদ্ধি পায়। এই বছরের এপ্রিল থেকে ১৩ জুলাইয়ের মধ্যে সরকার ৪৩.১৬ কোটি টাকা বিজ্ঞাপন বাবদ খরচ করেছে।

২০১৮-১৯ সাল সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য খরচ করেছিল যথাক্রমে ৪২৯.৫৫ ও ৫১৪.২৯ কোটি টাকা। পরবর্তী বছরে এই প্রবণতা থাকলেও বিজ্ঞাপন বাবদ খরচে ব্যাপক কাটছাট করা হয়। সেই বছরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য খরচ করেছিল যথাক্রমে ২৯৫.০৫ কোটি টাকা ও ৩১৬. ৯৯ কোটি টাকা।

নরেন্দ্র মোদী

বাইরের প্রচারের ব্যয় ২০১৮-১৯ সালে ২৩৫.৩৩ কোটি টাকা থেকে ২০২২-২৩ সালে তা ৩২.৮৫ কোটি টাকায় নেমে যায়। চলতি আর্থিক বছরে ১৩ জুলাই পর্যন্ত সরকার বহিরঙ্গ প্রচারে এখনও পর্।ন্ত ৮.৭০ কোটি টাকা ব্যায় করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+