২০২০ দিল্লি নির্বাচনের আগে শাহিনবাগ নিয়ে বড়সড় পদক্ষেপ মোদী সরকারের

অন্তত ২ মাস ধরে দিল্লির শাহিনবাগ নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে প্রবল প্রতিবাদে সরব। আর এই প্রতিবাদের তেজ ক্রমেই বাড়ছে। সেখানে মহিলা ও শিশুরাও সিএএ বিরোধিতায় মুখর হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে শেষমেশ দিল্লি নির্বাচনের আগে শাহিনবাগের প্রতিবাদীদের সঙ্গে আলোচনার রাস্তায় যেতে রাজি হয়েছে মোদী সরকার।

শাহিনবাগের প্রতিবাদ ও বিজেপি

শাহিনবাগের প্রতিবাদ ও বিজেপি

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যসভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির সাংসদ পরবেশ পরবেশ বর্মা সকলেই একযোগে শাহিনবাগকে নিয়ে নেতিবাচক মন্তব্যে মুখর হয়েছেন। আর তা থেকেই স্পষ্ট যে দিল্লির তখত দখল করতে শাহিনবাগকে গুরুত্ব দিতে শুরু করেছে পদ্মশিবির।

দিল্লি নির্বাচনের আগে শাহিনবাগ নিয়ে কোন ঘোষণা সরকারের?

দিল্লি নির্বাচনের আগে শাহিনবাগ নিয়ে কোন ঘোষণা সরকারের?

এদিন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, শাহিনবাগের প্রতিবাদীদের সঙ্গে কথা বলতে চায় মোদী সরকার। ফলে দীর্ঘ ২ মাসের টালবাহানার পর শেষমেশ শাহিনবাগ জট কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। একটি টুইটে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিয়েছেন যে , কেন্দ্র সিএএ নিয়ে শাহিনবাগের প্রতিবাদীদের আশঙ্কা দূর করতে চাইছে।

দিল্লি নির্বাচনে শাহিনবাগ ফ্যাক্টর!

দিল্লি নির্বাচনে শাহিনবাগ ফ্যাক্টর!

দিল্লির ওখলা কেন্দ্রের অধীনে পড়ছে শাহিনবাগ এলাকা। আর সেই এলাকা ঘিরেই রয়েছে বিজেপির চিন্তা। কারণ ক্রমাগত কেন্দ্র বিরোধী আগুনের আঁচ এই এলাকায় ছড়িয়ে পড়ছে। আর তা আগামী দিল্লি নির্বাচনে পড়বে বলে মনে করছে বিজেপি। আর সেই কারণেই কেন্দ্রের অবস্থান এদিন রবিশঙ্কর প্রসাদ স্পষ্ট করেছেন বলে মত অনেকের।

আলোচনা নিয়ে কোন বার্তা!

রবিশঙ্কর প্রসাদ বলেছেন, গোটা আলোচনা পর্ব যেন খুবই
'গঠনমূলক পর্যায়ে' যায়, সেরকমই ইঙ্গিত নিজের টুইটে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তবে, গোটা পর্বের পর শাহিনবাদের তরফে এখনও কোনও বক্তব্য় আসেনি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+