এবার সুইগি- জোম্যাটোতে খাবার অর্ডার করলেও দিতে হবে জিএসটি, এমনই পরিকল্পনা করছে মোদী সরকার
এবার সুইগি- জোম্যাটোতে খাবার অর্ডার করলেও দিতে হবে জিএসটি, এমনই পরিকল্পনা করছে মোদী সরকার
আরও দামি হতে পারে সুইগি এবং জোম্যাটোতে খাবার কেনা। কারন মোদী সরকার এবার অনলাইন খাবার ডেলিভারিতেও জিএসটি আরোপ করার কথা ভাবছে। আগামী ১৭ সেপ্টেম্বর লখনউয়ে বসছে জিএসটি কাউন্সিলের বৈঠক। সেখানেই এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আরও দামি হয়ে যাবে অনলাইনে খাবার অর্ডার করা।

পেট্রোল-ডিজেলের পর এবার অনলাইন ফুড সার্ভিসেও জিএসটি আরোপ করার কথা ভাবছে মোদী সরকার। এতদিন কেবল জিএসটি হোটেল বা রেস্তোরাঁর ক্ষেত্রে আরোপ করা হত। সেটা এবার অনলাইনে অর্ডার করলেও জিএসটি আরোপ করা হবে। অর্থাৎ হোটেল বা রেস্তোরাঁ তো িজএসটি আরোপ করার পরে আবার অনলাইন ফুড ডেলিভারি সংস্থা তার উপর জিএসটি আরোপ করবে। অর্থাৎ খাবারের দাম আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে।
১৭ অক্টোবর লখনউয়ে বসবে জিএসটি কাউন্সিলের বৈঠক। সেখানেই এই নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। সেখানে প্রস্তাব গৃহীত হলে অনলাইনে খাবার অর্ডার দামি হবে তাতে কোনও সন্দেহ নেই। এতে চাপ বাড়বে গ্রাহকদের উপর। কারন করোনা পরিস্থিতিতে অনলাইনে খাবার পরিষেবা বেড়েছে। অনলাইনে খাবার অর্ডার করা হচ্ছে। হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকার কারণে অনলাইনে খাবার অর্ডার বেড়েছে। সেক্ষেত্রে যদি অনলাইনে খাবারের অর্ডার দামি হয় তাহলে সমস্যা বাড়বে।
এদিকে আবার পেট্রোল-ডিজেলের দামের উপরেও জিএসটি বসানোর প্রক্রিয়া ভাবছে মোদী সরকার। তাতে অবশ্য দাম বাড়বে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না উল্টে দাম কমবে পেট্রোল ডিজেলের দাম কমবে বলে জানা গিয়েছে। তাতে খুশি হবেন ক্রেতারা। কারন পেট্রোল ডিজেলের দাম হু হু করে বেড়েছে গত কয়েক মাসে। পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। ডিজেলের দামও প্রায় ১০০ টাকা ছুঁই ছুই করছে। তাই জিএসটি কাউন্সিলের বৈঠকে পেট্রোল-ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই।












Click it and Unblock the Notifications