লাদাখ সংঘাতের আবহে প্রতিরক্ষায় এফডিআই নিয়ে মোদী সরকারের বড় পদক্ষেপ
লাদাখ সংঘাতের আবহে প্রতিরক্ষায় এফডিআই নিয়ে মোদী সরকারের বড় পদক্ষেপ
ভারতের প্রতিরক্ষায় আত্মনির্ভরতার বার্তা দেওয়ার পর এবার কেন্দ্র বিদেশী বিনিয়োগ নিয়ে তৎপরতা শুরু করেছে।
অটোমেটিক রুটে যাতে বিদেশী বিনিয়ো করা যায়, তার রাস্তা সুগম করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার।

সরকারের সিদ্ধান্ত
অটোমেটিক রুটে ভারতের প্রতিরক্ষায় বিদেশী বিনিয়োগ ৭৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অত্যাধুনিক প্রযুক্তি যাতে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ব্যবহার করা যায়, তার জন্য এমন পদক্ষেপ বলে খবর।

বিদেশী বিনিয়োগ নিয়ে বার্তা
এর আগে পর্যন্ত প্রতিরক্ষায় ১০০ শতাংশ বিদেশী বিনিয়োগের নিয়ম ছিল। যারমধ্যে ৪৯ শতাংশ অটোমেটিক রুটে বিনিয়োগ করা যেত। সেটি ৭৪ শতাংশ হয়েছে। এর ফলে যে সমস্ত সংস্থা নতুন ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স খুঁজছে, তাদের সুবিধা হল বলে খবর।

সরকার যা জানিয়েছে
ভারতের নিরাপত্তা খাচতে কোনও বিদেশি বিনিয়োগই খতিয়ে দেখার বিষয়। জাতীয় নিরাপত্তার হেতুতে যাবতীয় বিনিয়োগ সরকার আগে পরখ করে দেখে তারপরই সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। সরকার জানিয়েছে , যে সমস্ত সংস্থার লাইসেন্স নতুন করে চাইছে না, তাদের খাতে বেশ কয়েকটি খাতে সরকারকে কিছু তথ্য জানাতে হবে।

লাদাখ সংঘাত ও মোদী সরকার
উল্লেখ্য, লাদাখ সংঘাতের আবহে মোদী সরকার কোনও কসরতই ছাড়ছে না প্রতিরক্ষায় উদ্যোগ ঘিরে। ঘরে বাইরে প্রতিরক্ষার উপাদান ও সরঞ্জাম তৈরিতে পর পর পদক্ষেপ নিয়ে যাচ্ছে কেন্দ্র। যার ফলে এটি স্পষ্ট যে লাদাখ সংঘাত নিয়ে ছেড়ে কথা বলবে না দিল্লি।












Click it and Unblock the Notifications