দেশের আইটি আইনের ৬৬র 'এ' ধারার আওতায় থাকা সমস্ত মামলা এক্ষুণি তুলে নেওয়ার নির্দেশ কেন্দ্রের

দেশের আইটি আইনের ৬৬র 'এ' ধারার আওতায় থাকা সমস্ত মামলা এক্ষুণি তুলে নেওয়ার নির্দেশ কেন্দ্রের

সোশ্যাল মিডিয়ায় এমন কোনও পোস্ট যা 'আপত্তিকর' বা 'হুমকির সুরে রয়েছে ' বলে মনে করা হচ্ছে, তা বহু ক্ষেত্রেই নজর কেড়েছে প্রশাসনের। এক্ষেত্রে বহু সময় এই ইস্যুতে মামলাও দাায়ের হয়েছে। সেই প্রসঙ্গকে সামনে রেখে এবার আইটি আইনের ৬৬ এ ধারায় দায়ের হওয়া বহু মামলা এক্ষুণি তুলে নেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র।

'হচ্ছে টা কী?'

'হচ্ছে টা কী?'

'হচ্ছে টা কী? এটা ভয়াবহ.. শকিং । এটা ডিস্ট্রেসিং', জাস্টিস রোহিন্টন এফ নারিমনের বেঞ্চ ৫ জুলাই আদালতে এই বক্তব্য রাখে। বেঞ্চ সাফ জানায় '৬৬ এ' ধারার আইটি আইনে এফআইআর দায়ের করা বন্ধ করতে হবে। বেঞ্চ জানিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।

মন্ত্রক কী জানিয়েছে?

মন্ত্রক কী জানিয়েছে?

মন্ত্রক জানিয়েছে, তারা সমস্ত রাজ্যস্তরেরর সচিব ও পুলিশ স্টেশনগুলিতে এই বিষয়ে নির্দেশ দিয়ে দিয়েছে। প্রসঙ্গত, এই আইটি ধারার ৬৬ এর আওতায় মামলা যাতে রুজু না করা হয় ও তা করা হলেও যেন মামলা তুলে নেওয়া হয়, সেই সম্পর্কে সমস্ত এলাকায় এদিন একটি প্রশাসনিক নির্দেশ গিয়েছে দিল্লি থেকে।

ধারা ঘিরে কেন জটিলতা?

ধারা ঘিরে কেন জটিলতা?

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জুলাই সুপ্রিম কোর্ট এই ধারা তুলে দেওয়ার নির্দেশ দেয়। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, এখনও দেখা যাচ্ছে যে বেশ কিছু পুলিশ স্টেশনে এই ধারায় এফআইআর দায়ের হচ্ছে। তা হয়ে থাকলে এক্ষুণি তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

ধারায় শাস্তি কী?

ধারায় শাস্তি কী?

এই ধারায় যে দোষী সাব্যস্ত হয়, তাকে সর্বোচ্চ ৩ বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়ার কথা বলা ছিল। ২০১৫ সালে ধারা সরিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট জানালেও, তারপরও এই বছরে ৩৩২ টি মামলা এই ধারায় রুজু হয়। ২০২০ সালে ৩৪ টি এমন মামলা রুজু হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+