এবার বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকাকরণ হবে, চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে মোদী সরকার
এবার বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকাকরণ হবে, চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে মোদী সরকার
করোনা টিকাকরণে ১০০ কোটির মাইলস্টোন ছুঁয়েছে ভারত। এবার নতুন পরিকল্পনা নিতে চলেছে। বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ পরিষেবা চালু করার কথা ভাবছে কেন্দ্র। আজই করোনা টিকাকরণ নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ১১ কোটি মানুষের এখনও করোনা টিকার দুটি ডোজ দেওয়া হয়নি। ডিসেম্বরের মধ্যে করোনা টিকাকরণ শেষ করার টার্গেট নিয়েছিল মোদী সরকার। সেটা বাস্তবায়িত করতে হয়ত এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিেয়ছেন দেশের যেসব জেলায় করোনা টিকাকরণ এখনও ঠিকমত হয়নি সেসব জেলায় 'হর ঘর দস্তক' নামে প্রকল্প চালু করতে চলেছে মোদী সরকার। দেশের কোনও জেলা যাকে করোনা টিকাকরণ ছাড়া না থাকে সেদিকে নজর রাখতেই এই প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। করোনা টিকাকরণ নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তারপরেই এই পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তবে কবে থেকে েই প্রকল্প চালু করা হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
এদিকে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দেশের একাধিক রাজ্যে। তার উপরে আবার ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। মধ্য প্রদেশ এবং মহারাষ্ট্রে বেশ কয়েকজন ডেল্টা ভ্যারিয়েন্টের এই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। তাতে ফের আতঙ্ক বেড়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত গোটা দেশে করোনা বিধি বহাল রেখেছে মোদী সরকার। সামনেই দীপাবলির উৎসব। এই পরিস্থিিততে বাজারে দোকানে ভিড় বাড়বে। করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। মোদী সরকারের তরফে রাজ্য সরকারকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েেছ। রাজ্যে সরকার এদিকে সোমবার থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে। দুর্গাপুজোর মতো কালীপুজো এবং ছটপুজোতে নইট কার্ফু শীথিল করা হয়েছে। একই সঙ্গে সিনেমা হল,জিম, বিয়ে বাড়িতে ৭০ শতাংশ জমায়েতের অনুমতি দিয়েছে।এদিকে আবার রাজ্যে ১৬ অক্টোবর থেকে খুলে যাচ্ছে স্কুল কলেজ। করোনা যখন বাড়ছে ঠিক সেই সময় একের পর এক ছাড় ঘোষণার সিদ্ধান্তে অনেকেউ উদ্বেগ প্রকাশ করেছেন। করোনা পরিস্থিতি সামাল দিতে আবার কলকাতার ৪টি ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন এবং মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। রাজপুর সোনারপুর এলাকায় ৩ দিন বাজার বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications