এবার ইন্ডিয়া কি ভারত হবে? সংসদের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তনের প্রস্তাব আনতে পারে মোদী সরকার

সংসদের বিশেষ অধিবেশনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের নাম পরিবর্তন করে ইন্ডিয়া থেকে ভারত করতে পারে। যা করতে নতুন প্রস্তাব আনা হতে পারে বলে সূত্রের খবর। রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো জি ২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জায়গায়, প্রেসিডেন্ট অফ ভারত লেখা হয়েছে।

বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে সরকারকে নিশানা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, খবরটি সত্য। রাষ্ট্রপতি ভবন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জায়গায়, প্রেসিডেন্ট অফ ভারত লেখা একটি আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। তিনি এব্যাপারে সংবিধানে উল্লিখিত লাইনের কথাও উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন ইউনিয়ন অফ স্টেটস এখন আক্রমণের মুখে।

সংসদ

কংগ্রেস নেতা জয়রাম রমেশ দেশের সম্মান ও গর্বের ব্যাপারে কেন এত আপত্তি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রশ্নও তুলে ধরেছেন। তিনি প্রশ্ন করেছিলেন, কেন রাজনৈতিক যাত্রার নাম হয় ভারত জোড়ো যাত্রা, আর ভারত মাতা কি জয় ঘোষণাকে ঘৃণা করে? এটা স্পষ্ট যে কংগ্রেসের না ছে দেশের প্রতি শ্রদ্ধা, না আছে দেশের সংবিধানের প্রতি, না সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি।

তিনি আরও বলেছেন, এরা শুধু একটি বিশেষ পরিবারের প্রশংসা মানে। তিনি বলেন, গোটা দেশ কংগ্রেসের দেশ বিরোধী ও সংবিধানবিরোধী অভিপ্রায়গুলি খুব ভাল করে জানে।

দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করার বিজেপির দাবি দীর্ঘদিনের। ২০২২-এর ডিসেম্বরে গুজরাতের আনন্দের বিজেপি সাংসদ মিতেশ প্যাটেল ১৯৪৯ সালে গণপিরষদে আলোচনার ভিত্তিতে ইন্ডিয়া নাম পরিবর্তন করে ভারত অথবা ভারতবর্ষ করার বিষয়ে লোকসভায় উত্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন যে ইন্ডিয়া, যা দাসত্বের অধীনে ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নাম দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+