শীতকালীন অধিবেশনেই তিন তালাক-এর বিল পেশের সম্ভাবনা
সংসদের শীতকালীন অধিবেশনে তিন তালাক নিয়ে বিল আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। বিলের খসরা তৈরি করতে মন্ত্রিগোষ্ঠীও গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই খবর।
সংসদের শীতকালীন অধিবেশনে তিন তালাক নিয়ে বিল আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। বিলের খসরা তৈরি করতে মন্ত্রিগোষ্ঠীও গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই খবর।

২২ অগাস্ট তিন তালাক অবৈধ বলে ঘোষণা করে। সুপ্রিম কোর্টের আদেশকে চালিয়ে নিয়ে যেতেই বিল এনে বর্তমান আইন বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার মাধ্যমে তিন তালাককে অপরাধ বলেই গণ্য করা হবে।
অগাস্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও, তালাক দেওয়ার ঘটান ঘটেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়ে অনেক মুসলিম স্বামীরই কোনও জ্ঞান নেই। একইসঙ্গে তালাক নিয়ে শাস্তির বিধান নেই। সম্প্রদায়ের সদস্যরা বিষয়টি নিয়ে নানাভাবে উপদেশ দেওয়া সত্ত্বেও তালাক প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আসেনি বলেই সরকারি সূত্রে খবর।
তালাক নিয়ে সাম্প্রতিক নানা তথ্যে জানা যাচ্ছে, একটি শিক্ষামূলক সংস্থায় কাজ করা এক পদাধিকারি তাঁর স্ত্রীকে হোয়াটস অ্যাপের মাধ্যমে তালাক দেন। সেই ঘটনাটি পুলিশকে জানানো হয়। এইরকমই অনেক ঘটনা ঘটছে তিন তালাক নিয়ে।
কেন্দ্রের তরফে বিল এনে আইন বদলের প্রস্তাব একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলে এসেছে বিষয়টি ধর্মীয় রীতি, আইনসভার উচিত বিষয়টি নিয়ে আইন তৈরি করা।












Click it and Unblock the Notifications