মোদী সরকার সমস্যায় পড়তে পারে! বিরোধীদের বড় পরামর্শ প্রশান্ত কিশোরের

লোকসভা নির্বাচনে ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। তারপর থেকে রাজনৈতিক বাণ ধেয়ে আসছে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোরের দিকে। তারপর থেকে তিনি ঠিক করেছেন, আর কোনও নির্বাচনের ভবিষ্যদ্বাণী করবেন না। তবে নিজের রাজনৈতিক বিশ্লেষণ বজায় রেখেছেন তিনি।

প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি ৩৭০ আসন না পেলও ২০১৯-এর থেকে বেশি অর্থাৎ ৩০৩-এর বেশি আসন পাবে। কিন্তু বিজেপি থেমে যায় ২৪০-এ। সেই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর বিরোধীদের উচিত-অনুচিত নিয়ে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, বিরোধীদের পদক্ষেপ মোদী সরকারকে বেকায়দায় ফেলতে পারে।

prashant kishor

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বিরোধীরা যদি এই বছরের শেষের দিকে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে পারে, তাহলে কেন্দ্রে মাদী সরকার সমস্যায় পড়তে পারে। প্রসঙ্গত, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র, এই তিন রাজ্যেই বছরের শেষের দিকে নির্বাচন হতে চলেছে। তিনি বলেছেন, বিজেপি যদি, ওই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে সবকটি রাজ্যই হারায়, তাহলে তারা কেন্দ্র জোট সরকারকে রক্ষা করতে পারবে না।

প্রসঙ্গত, ইন্ডিয়া ব্লকের নেতারা বলছেন, তারা এবার সরকার গঠনের দাবি না জানালেও, সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন। এব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, যাঁরা বিজেপি বিরোধিতা করছেন, তাঁদেরকে সব কিছুকে পাশে সরিয়ে রেখে তিনটি রাজ্যের দিকে মনোনিবেশ করতে হবে। অন্যদিকে বিজেপিকে তিনটি রাজ্যের মধ্যে অন্তত দুটিকে দখল করতে হবে।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস সরকার রয়েছে। এবারের নির্বাচনে তাদের ফল তুলনামূলকভাল। অন্যদিকে মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাধি এবং হরিয়ানায় কংগ্রেস আগেরবারের থেকে ভাল ফল করেছেন। এই ফলাফল যদি বিরোধী ইন্ডিয়া ব্লক বিধানসভা নির্বাচনে বজায় রাখতে পারে, তাহলেও সমস্যা পড়ে যাবে মোদী সরকার।

প্রশান্ত কিশোর বলেছেন, এনডিএ জোটের শরিকরা জনসাধারণের মন বোঝার চেষ্টা করবে। শরিকরা যদি মনে করে, বিজেপি জিততে পারবে না, তখন তারা বিকল্পগুলি ভাবতে শুরু করবে। ২০২৪-এর নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা ২৪০-এ গিয়ে থেমে গিয়েছে। অন্যদিকে সঙ্গীদের নিয়ে এনডিএ-র মোট আসন সংখ্যা ২৯২। এখানে টিডিপির ১৬ ও জেডিইউ-এর ১২ টি আসন খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+