Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরএসএস নিয়ে ৫৮ বছরের পুরনো নিষেধাজ্ঞা তুলল মোদী সরকার! তীব্র বিরোধিতায় কংগ্রেস

আরএসএস নিয়ে ৫৮ বছরের পুরনো নিষেঙাজ্ঞা তুলে নিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ফলে সরকারি কর্মীরা আরএসএসের কার্যকলাপে অংশ নিতে পারবেন। অন্যদিকে কংগ্রেস কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই কেন্দ্রীয় সরকারের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সরকারি নির্দেশনামাটি জারি করে।

rss

কী বলছে কংগ্রেস

  • বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ বলেছেন, গান্ধীজির হত্যার ঘটনার পরে সর্দার প্যাটেল ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেন। ভাল আচরণের নিশ্চয়তার ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তারপরেও আরএসএস কখনও নাগপুরে জাতীয় পতাকা উত্তোলন করেনি। তিনি বলেছেন, ১৯৬৬ সালে সরকারি কর্মীদের আরএসএসের কার্যকলাপে অংশগ্রহণ করা নিয়ে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা সঠিক ছিল।

  • ১৯৬৬ সালের সরকারি আদেশে বলা হয়েছিল, যেহেতু আরএসএস ও জমিয়ত-এ ইসলামির সদস্যপদ গ্রহণ এবং সরকারি কর্মীদের সেই দুই সংগঠনে অংশগ্রহণ নিয়ে কিছু সন্দেহ রয়েছে, তাই কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস কন্ডাক্ট রুলসে নিষেধাজ্ঞা রাখা হয়েছে।
  • তিনি আরও বলেছেন, গত ৯ জুলাই ৫৮ বছরের পুরনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, যা অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়েও ছিল। জয়রাম রমেশ কটাক্ষ করে বলেছেন, তিনি বিশ্বাস করেন আমলাতন্ত্র এখন হাফপ্যান্টেও আসতে পারে। প্রসঙ্গত, ২০১৬-তে আরএসএসের খাকি শর্টস বাদামী ট্রাউজার্সে প্রতিস্থাপিত হয়।
  • আরেক কংগ্রেস নেতা পবন খেদাও আরএসএস নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে নিশানা করেছেন। বামেরাও আরএসএস নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে।

স্বাগত জানিয়েছে বিজেপি
আরএসএস নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি সরকারি আদেশের স্ক্রিনশট শেয়ার করে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ১৯৬৬ সালে জারি করা আদেশ অসাংবিধানিক ছিল। সরকারি কর্মীদের আরএসএসের কার্যকলাপে অংশ নেওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার মোদী সরকার তা প্রত্যাহার করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+