ফের সব রাজ্যের করোনা মোকাবিলার সরঞ্জাম খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রের, ফের কি ফিরে আসছে মহামারী
করোনার পরে চিনে নতুন আতঙ্ক নিউমোনিয়া। তাতে শয়ে শয়ে মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনার মতোই তার উপসর্গ। উত্তর চিনে সেই নিউমোনিয়ার সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। উপসর্গ অনেকটা করোনার মতোই। শ্বাসকষ্ট, সর্দি, কাশি এই নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শয়ে শয়ে মানুষ।
এবং এই নিউমোনিয়া সংক্রামক। তা ছড়িয়ে পড়ছে দ্রুত। চিনে এই সময় শীত পড়ে গিয়েছে। বিশেষ করে উত্তর চিনে এখন ভালই ঠান্ডা পড়ে গিয়েছে। অনেকজায়গায় তুষারপাতও হয়েছে। তার মধ্যে যে পরিস্থিতিতে সংক্রমণ ছড়াচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক তাতে কোনও সন্দেহ নেই।

করোনা সংক্রমণ যেভাবে চিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এবার তাই আগে থেকেই সতর্ক ভারত। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে চায় মোদী সরকার। ভারতেও শীত ঢুকে পড়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীরে তুষারপাত শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতেও এই নিউমোনিয়ার সংক্রমণ ছড়াতে পারে।
তাই আগে থেকেই রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মোদী সরকার। সব রাজ্যকে কেন্দ্রীয় স্বাস্থ্যমনন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে যেন সকলে করোনা মোকাবিলার সরঞ্জাম পর্যাপ্ত রয়েছে কিনা হাসপাতাল গুলিতে তা খতিয়ে দেখেন। সেই সঙ্গে অক্সিজেন সিলিন্ডার, করোনা চিকিৎসার ওষুধ, মাস্ক, স্যানিটাইজার সব কিছু পর্যাপ্ত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে বলা হয়েছে।
করোনা চিকিৎসার জন্য যেসব হাসপাতালে আলাদা করে ওয়ার্ড এবং টেস্টিং সেন্টার তৈরি করা হয়েছিল। সেগুলি ঠিকমতো কাজ করছে কিনা সবটা খতিয়ে দেখতে বলা হয়েছে। কোনও রকম ঝুঁকি আর মোদী সরকার নিতে চাইছে না বলেই আগে থেকেই সাবধানতা নিতে শুরু করা হয়েছে।
সেই সঙ্গে চিন থেকে আসা বিমােনর যাত্রীদের উপরেও নজর রাখা হচ্ছে। মরশুম বদলের সময় এমনিতেই সর্দিকাশি, জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের মধ্যে এই ধরনের উপসর্গ বেশি থাকে। চিনা নিউমোনিয়ার উপসর্গ যেহেতু করোনার মতোই সেকারণে আগে থেকে সতর্ক করা হয়েছে। এবং আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications