প্রথম দিনেই কালো টাকা উদ্ধারে সিট গঠনের সিদ্ধান্ত নিল মোদী সরকার

প্রথম দিনেই কালো টাকা উদ্ধারে সিট গঠনের সিদ্ধান্ত নিল মোদী সরকার
নয়াদিল্লি, ২৮ মে : প্রথম দিনেই কালো টাকা উদ্ধারে সচেষ্ট হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের সিদ্ধান্ত নিল সরকার। মঙ্গলবার সন্ধ্যায় মোদী সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন বৈঠকের পর সাংবাদিকদের আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, "বৈঠকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে দুই বিষয় আপনাদের জানাতে চাই। এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত সন্তোষের যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কালো টাকা ফেরত আনার জন্য আমরা সিট গঠনের সিদ্ধান্ত নিয়েছি।" এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এমবি শাহ।

আইনমন্ত্রী আরও জানান যে, দেশের আর্থিক, আয় এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার সর্বোচ্চ ব্যক্তিত্বরা থাকবেন এই সিটের সদস্য। যা দেশের প্রতি নয়া সরকারের প্রতিশ্রুতিরই ইঙ্গিত।

দেশের আর্থিক,আয় ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সর্বোচ্চ ব্যক্তিত্বরা হবেন সিটের সদস্য

এদিন মঙ্গলবার প্রায় দেড় ঘন্টা ধরে ক্যাবিনেটের প্রথম বৈঠক চলে। ক্যাবিনেট ছাড়াও এদিন নয়া প্রধানমন্ত্রীর বৈঠকের তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সার্কের আট নেতার সঙ্ঘে বৈঠক। যার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ। সন্ত্রাসবাদ নিয়ে পাক প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া মনোভাব দেখানো, প্রথম দিনের ক্যাবিনেটে কালো টাকা উদ্ধারের জন্য সিট গঠন করে প্রথম দিনেই কাজের গতি তরান্বিত করার প্রেচষ্টা করছে মোদী নেতৃত্বাধীন সরকার। বুধবার আবার বৈঠকে বসবেন ক্যাবিনেট সদস্যরা।

সোমবার শপথ নেওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি উচ্চ আধিকারিকদের সঙ্গে প্রথমদিনই বৈঠক করেন মোদী। মঙ্গলবার সকাল ৯টার মধ্যে সাউথ ব্লকে অফিসে পৌছে যান তিনি। সেখানেও সরকারি উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কাজ করার ক্ষেত্রে কার কী ধরণের সমস্যা হচ্ছে সে বিষয়েও জানতে চান তিনি।

নিজের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পূর্বসূরি মনমোহন সিংয়ের সঙ্গে গিয়েও দেখা করেন। পরে ফিরে এসে ক্যাবিনেটের বৈঠকে বসেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+