ফের মোদী সরকারের স্ক্যানারে জাকির নায়েক, নিষিদ্ধ হতে চলেছে পিস টিভি অ্যাপ
ফের মোদী সরকারের স্ক্যানারে জাকির নায়েক, নিষিদ্ধ হতে চলেছে পিস টিভি অ্যাপ
ফের মোদী সরকারের স্ক্যানারে ইসলামিক বক্তা জাকির নায়ক। ভারতে তাঁর পিস টিভি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ভারত থেকে পালিয়ে যাওয়ার পর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে জানতে পেরেছে গোয়েন্দারা। সেখানেও তাঁর উস্কানিমূলক বক্তব্যের জন্য নিষিদ্ধ করা হয় তাঁর প্রকাশ্য সভা।

জাকির নায়েকের মোবাইল অ্যাপ নিষিদ্ধ
ইসলামিক বক্তা জাকির নায়েকে পিস টিভি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু মোবাই অ্যাপ নয়, জাকির নায়েকের পিস টিভি ইউটিউব চ্যানেল, এবং টেলিভিশন চ্যালেনও নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গিয়েছে। নিজের একাধিক সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষে উস্কানি দিয়েছেন তিনি।

ভারত বিরোধী কাজ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, জাকির নায়ক তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মুসলিম যুবকদের নিয়োগ করে তাঁদের মধ্যে ভারত বিরোধী মনোভাব গড়ে তুলছেন। এবং ভারত বিরোধী কাজে উস্কানি দিচ্ছেন। গোয়েন্দারা জানিয়েছেন বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে জাকির নায়েকের। এবং অকাধিক জিহাদি সংগঠনের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন তিনি।

মালয়েশিয়ায় জাকির
ভারত থেকে পালিয়ে যাওয়ার পর মালয়েশিয়ার সঙ্গে আশ্রয় নিয়েছিলেন জাকির নায়েক। এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানের কথাও হয়েছিল। কিন্তু তিনি কিছুতেই জাকির নায়েককে ফেরাতে রািজ হননি। তবে মালয়েশিয়াতেও বেশিদিন থাকতে পারেননি জাকির নায়েক। ধর্মীয় বিদ্বেষে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর প্রকাশ্য সভা নিষিদ্ধ করা হয়। শোনা যায় তারপরেই আরবে পালিয়ে গিয়েছেন জাকির।

বিদেশেও স্ক্যানারে জাকির
ভারত থেকে পালিয়ে যাওয়ার পর জাকির নায়েকের পিস টিভি , পিসটিভি উর্দুকে প্রায় আড়াই কোটি টাকা জরিমানা করেছে ব্রিটেন সরকার। তাঁর টেলিভিশন চ্যানেলের মাধ্য ধর্মিয় বিদ্বেষে উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়েছে। ভারতে এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন জাকির নায়েক।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications