Union Budget 2024:মহিলাদের আর্থিক উন্নতিতে বিশেষ জোর দিচ্ছে মোদী সরকার, বাজেটে ইঙ্গিত দিলেন নির্মলা সীতারমন

তৃতীয় নরেন্দ্র মোদী সরকারে মহিলাদের উন্নয়নের জন্য বিশেষ নজর৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মহিলাদের উন্নতির জন্য বার্তা দিলেন। লোকসভায় আজ মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর্থিক সামাজিক উন্নতিতে মহিলাদের দিকে আরও বেশি বৃষ্টি দেওয়া হবে। এই কথা তিনি লোকসভায় বললেন।

তৃতীয় বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ মোদী সরকারের। বিরোধীদের চাপ রয়েছে কেন্দ্রীয় সরকারের উপরে। বহু রাজ্যের ভোটব্যাঙ্ককেও কিছুটা ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। মহিলা ভোটারদের মন আরও বেশি করে জয় করতে হবে। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল রাজনৈতিক মহলের একাংশের থেকে।

Nirmala sitharaman

এবারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মহিলা কর্ম সংস্থানের উপর জোর দেবেন। কর্ম সংস্থান ও আর্থিক উন্নতির দিকে আরও বেশি দৃষ্টি দেওয়া হবে। শহরতলি ও প্রান্তিক অঞ্চলের মহিলাদের আর্থিক স্বনির্ভর করার লক্ষ্য রয়েছে। গত সপ্তাহেই এই ইঙ্গিত পাওয়া গিয়েছিল সরকারি মহলে।

বাজেট পেশের সময় মহিলাদের দিকে বাড়তি গুরুত্বের কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর্থিক দিকে মহিলাদের আরও এগিয়ে নিয়ে আসতে হবে। মহিলাদের জীবনযাত্রার মান, অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি প্রয়োজনীয়। এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে মহিলাদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে।

শহরের চাকরি করা মহিলারা কেবল লক্ষ্য নয়। শহরতলি ও গ্রামাঞ্চলের বড় অংশের মহিলাদের দিকেও হাত বাড়িয়ে দিচ্ছে প্নরেন্দ্র মোদী সরকার। উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের উন্নতি অত্যন্ত প্রয়োজনীয়। এই কথা মনে করছে নরেন্দ্র মোদী সরকার। সেই কারণে তৃতীয় সরকার গঠনের পর মহিলাদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে।

মহিলাদের আর্থিক স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসা, পুঁজি বৃদ্ধি, এছাড়াও একাধিক সরকারি আর্থিক প্রকল্পে মহিলাদের যোগ দেওয়ার ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে৷ মহিলাদের স্টার্ট আপ যাতে আরও বেশি করে হয়। সেদিকে নজর দেওয়া হবে। এই কথাও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+