আত্ননির্ভর ভারতের আরেক পদক্ষেপ, সেনার উর্দি ও সরঞ্জাম তৈরির বরাত ভাগ করা হল ৭ সংস্থাকে

আত্ননির্ভর ভারতের আরেক পদক্ষেপ, সেনার উর্দি ও সরঞ্জাম তৈরির বরাত ভাগ করা হল ৭ সংস্থাকে

আত্মনির্ভর ভারত প্রকল্পের আরও একটি বড় পদক্ষেপ কেন্দ্রের। এবার ভারতীয় সেনার উর্দি এবং সরঞ্জাম তৈরির বরাত পেল ৭টি সংস্থা। এর আগে কেবল অর্ডিন্যান্স বোর্ডই এইগুলি সরবরাহ করত। এবার সেটা সাতটি সংস্থার মধ্যে ভাগ হয়ে গেল। কেবল মাত্র সেনা বাহিনীর উর্দি এবং সরঞ্জাম সরবরাহ করে বছরে ১৯,০০০ কোটি টাকা আর্থিক লাভ হত অর্ডিন্যান্স বোর্ডের। তার জন্য কাজ করত ৪১টি কারখানা। প্রায় ৭ হাজার কর্মী কাজ করতেন এগুলি তৈরির জন্য।

আত্ননির্ভর ভারতের আরেক পদক্ষেপ, সেনার উর্দি ও সরঞ্জাম তৈরির বরাত ভাগ করা হল ৭ সংস্থাকে

গত ১৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ৭টি রাষ্ট্রায়াত্ব সংস্থার মধ্যে সেনাবাহিনীর উর্দি এবং সরঞ্জাম তৈরির বরাত দেবেন। সেটা এতদিনে কার্যকর হল। গতকাল কেন্দ্রের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। প্রেস বিবৃতিতে সাতটি সংস্থার নামও উল্লেখ করা হয়েছে। Munition India Limited, Armoured Vehicles Nigam Limited, Advanced Weapons and Equipment India Limited, Troop Comforts Limited, Yantra India Limited, ও India Optel Limited and Gliders India Limited এই সাতটি কোম্পানি এবার থেকে সেনাবাহিনীর উর্দি তৈরি করবে।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করত অর্ডিন্যান্স বোর্ড। ভারতীয় সেনা, আধা সেনা, নৌসেনা, এবং বায়ুসেনার উর্দি এবং অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করত এই অর্ডিন্যান্স বোর্ড। এখন এই বোর্ড সেনাবাহিনীর সবচেয়ে ভাল এবং ভয়ঙ্কর অস্ত্রগুলি তৈরি করে থাকে। এই সংস্থার সব কর্মীদের ডিপিএসইউর আওতায় আনা হয়ছে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। তবে কোনও ডেপুটেশনে তাঁদের রাখা হবে না। তাঁরা সরাসরি এই সংস্থার কর্মী হিসেবেই বিবেচিত হবেন।

করোনা পরিস্থিতির মধ্যে আত্মনির্ভর ভারত প্রকল্পের একাধিক ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারমধ্যে এটা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণার পরেই সেনাক্ষেত্রে বেসরকারি করণের অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা। আত্মনির্ভর ভারত প্রকল্পের নামে দেশের সব কিছু বিক্রি করে দিচ্ছে মোদী সরকার এই নিয়ে সরব হয়েছিল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসও এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তারপরেই মোদী সরকারের বিরুদ্ধে তৎপর হয়েছিলেনবিরোধীরা। সংসদ এই নিয়ে দফায় দফায় উত্তালও হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+