খালিস্তানপন্থীদের চাপে রাখতে বড় পদক্ষেপ মোদী সরকারের, গ্যাংস্টার গোল্ডি ব্রারকে জঙ্গি ঘোষণা
খালিস্তানপন্থী েনতারা ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে ভারতে। বাইরের একাধিক দেশ থেকে ভারতে নতুন করে খালিস্তানি আন্দোলনকে সক্রিয় করে তোলা হচ্ছে। পান্নুনের একের পর একে একে খালিস্তানিপন্থী নেতারা সক্রিয় হয়ে উঠেছে।
বারবার ভারতকে টার্গেট করা হচ্ছে। এই নিয়ে কানাডার সঙ্গে রীতিমতো বিরোধ তৈরি হয়েছে ভারতের। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সরাসরি অভিযোগ করেছিলেন যে ভারতের অফিসাররা চক্রান্ত করে কানাডায় গিয়ে খালিস্থানপন্থী নেতাদের হত্যা করছে। তার প্রবল প্রতিবাদ জানিয়েছিল ভারতও।

এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক খালিস্তানপন্থী নেতা তথা গ্যাংস্টার গোল্ডি ব্রারকে জঙ্গি তকমা দিল। ইউএপিএ ধারায় তাকে জঙ্গি ঘোষণা করেছে কেন্দ্র। কংগ্রেস নেতা এবং পাঞ্জাবি পপ স্টার সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে জড়িত। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের ঘটনার পরেই আবার বলিউড অভিনেতা সলমন খানকে হত্যার হুমকি দিয়েছিলেন গোল্ডি ব্রার।
গতবছর জুন মাসে গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। সিবিআই গোল্ডি ব্রারকে ধরার জন্য ইন্টারপোলের কাছে আর্জি জানিয়েছিলেন। তাতেই রেড কর্নার নোটিস জারি করা হয়। গোল্ডি ব্রারে আসল নাম সতিন্দরজিৎ সিং। ২০১৭ সাল থেকে সে কানাডায় রয়েছে। সেখান থেকেই পাঞ্জাব সহ দেশের একাধিক জায়গায় অপরাধমূলক কাজ কর্ম পরিচালনা করে সে।
ভারতের পাঞ্জাবেই জন্ম গোল্ডি ব্রারের। সেখান থেকেই বেআইনিভাবে সীমান্ত পারাপার, অস্ত্রপাচার থেকে শুরু করে মাদক কারবারি একাধিক বেআইনি অবং অপরাধমূলক কাজ করে থাকে সে। পুলিশের খাতায় একাধিকবার তার নাম উঠেছে। পাঞ্জাবে মাদকের কারবারের রমরমার নেপথ্যে রয়েছে গোল্ডি ব্রার এবং তার গ্যাং। এমনকী এই কাজে খুনোখুনি করতেও পিছপা হয় না সে।
২০২২ সালে পাঞ্জাব পুলিশ তার বিরুদ্ধে ১৮০০ পাতার চার্জশিট দিয়েছে। গোল্ডি ব্রারের সক্রিয়তা হঠাৎ করে পাঞ্জাব সহ একাধিক রাজ্যে বেড়ে যাওয়ার ঘটনায় টনক নড়ে মোদী সরকারের। খালিস্তানপন্থী আন্দোলনে বড় ভূমিকা রয়েছে গোল্ডি ব্রারের। সেকারণেই মোদী সরকারের এই পদক্ষেপ যথেষ্ট তৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications