সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাজেটে বঞ্চনার ছবি মুছতে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর বয়ে আনছে মোদী সরকার। এ মাসেই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ।
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর বয়ে আনছে মোদী সরকার। এ মাসেই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কোনও ঘোষণা ছিল না। তার ফলে সরকারি কর্মচারীরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। এই অবস্থায় ডিএ বৃদ্ধির খবরে খুশির হাওয়া সরকারি কর্মচারীদের।

সরকারি কর্মচারীরা ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি তুলেছিলেন। সপ্তম বেতন কমিশন ভিত্তিতে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ৮ হাজার টাকা বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ২৬ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি জানানো হয়। তবে বাজেটে এ সংক্রান্ত কোনও ঘোষণা নেই। তবে এই জুলাই মাসেই পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধির দাবি তোলেন অল ইন্ডিয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব।
কেন্দ্রীয় সরকার সেই দাবি মতো ডিএ-তে পাঁচ শতাংশ বৃদ্ধি করতে চলেছে। বিশেষ সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই বর্ধিত ডিএ অগাস্ট মাস থেকেই পেতে পারেন। খুব শীঘ্রই ডিএ বৃদ্ধির হারও স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।












Click it and Unblock the Notifications