আধার সংযুক্তিকরণ না থাকায় বাতিল ৩ কোটি রেশন কার্ড, ফাঁস মোদী সরকারের কীর্তি, কী বলল সুপ্রিম কোর্ট?
আধার সংযুক্তিকরণ না থাকায় বাতিল ৩ কোটি রেশন কার্ড, ফাঁস মোদী সরকারের কীর্তি, কী বলল সুপ্রিম কোর্ট?
আধার সংযুক্তি নেই তাই বাতিল করে দেওয়া হয়েছে ৩ কোটি রেশন কার্ড। চুপি সারে মোদী সরকারের কীর্তি ফাঁস হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের মামলায়। ঘটনাটি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এই নিয়ে কেন্দ্র এবং রাজ্য গুলির কাছে রিপোর্ট তলব করেছে আদালত। প্রধান বিচারপতি এসএ ববদে, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যমের বেঞ্চ ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে।

বিষয়টি অত্যন্ত গুরুত্ব পূর্ণ বলে মনে করছে শীর্ষ আদালত। একদিকে মোদী যখন বিনামূল্যে চাল ডাল গম দেওয়ার কথা ঘোষণা করছেন সেখানে রেশন কার্ডে নিয়ে এই চরম সিদ্ধান্ত রীতি মতো চমকে গিয়েছে দেশবাসীকে। এখনও দেশের অনেক প্রান্তের মানুষই জানেন না রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তি করাতে হয়। প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষ রেশনের উপরেই বেঁচে থাকেন।সেক্ষেত্রে মোদী সরকারের এই পদক্ষেপ তাঁদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেবে বলে অভিযোগ করেছেন মামলাকারীর আইনজীবী।
এদিকে ভোটমুখী রাজ্যে রেশন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়ে চলেছে বিজেপি সরকার। এই খবর ফাঁস হওয়ার পর সমস্যা আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও সরকারি আইনজীবী একথা মানতে নারাজ। পরিস্থিতি পর্যালোচনা সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট তলব করেছে।












Click it and Unblock the Notifications