দেশব্যাপী আদমশুমারি নিয়ে নয়া পদক্ষেপ! বর্ষাকালীন অধিবেশনে বিল আনছে মোদী সরকার

দেশব্যাপী আদমশুমারি নিয়ে নয়া বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সেই বিল আনা হবে। নতুন আদমশুমারি উন্নয়নের মৌলিক পরিকল্পনা তৈরি করতে এবং সুবিধা থেকে বঞ্চিত ও শোষিতদের মৌলিক সুযোগ সুবিধা প্রদানে সহায়ক হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ জানিয়েছেন, নতুন আদমশুমারি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে দেশের উন্নয়নের ভিত্তি হয়ে উঠবে। তাঁর দাবি, এর আগে এটি সঠিক ছিল না। আদমশুমারি এবং জনগণের উন্নয়ন পরিকল্পনার মধ্যে কোনও যোগসূত্র ছিলনা বলেও দাবি করেছেন তিনি।

বর্ষাকালীন অধিবেশনে বিল আনছে মোদী সরকার

অমিত শাহ বলেছেন, দেশব্যাপী নতুন আদমশুমারির পরে বিভিন্ন প্রকল্প সুনির্দিষ্টভাবে কার্যকর হবে। তিনি অভিযোগ করেছেন, গত ৭০ বছরে যেসব আদমশুমারি করা হয়েছিল তা ভুল ছিল। তিনি বলেছেন ভুল তথ্যের কারণে, বাজেট সঠিক ভাবে করা যায়নি।

আগে প্রাক-শুমারি এবং আদমশুমারির কাজ করতে সময় লাগত প্রায় ১২ মাস। দেশে আদমশুমারির দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের ওপরে। অমিত শাহ বলেছেন, কেন্দ্র এমন আইন চালু করতে চায়, যেখানে কারও ১৮ বছর বয়স হলেই তিনি সহজেই ভোটার কার্ড পেয়ে যাবেন।

একইভাবে কারও মৃত্যু হলে আদমশুমারির নিবন্ধক নির্বাচন কমিশনে সেব্যাপারে তথ্য পাঠাবেন এবং তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তিনি বলেছেন, জন্ম ও মৃত্যুর নথিভুক্তি অনলাইনে করা হবে। সংসদের বাদল অধিবেশনে এব্যাপারে বিল আনা হবে।

বর্ষাকালীন অধিবেশনে বিল আনছে মোদী সরকার

উল্লেখ করা যেতে পারে দেশে শেষবার আদমশুমারি হয়েছিল ২০১১ সালে দ্বিতীয় ইউপিএ-র সময়ে। আর কোভিড কারণে ২০২১-এর আদমশুমারি বিলম্বিত হয় অনির্দিষ্টকালের জন্য। কেন্দ্রীয় সরকার ২০২১-এর আদমশুমারির পরিকল্পনায় ৮,৭৫৪.২৩ কোটি টাকা বরাদ্দ করেছে। এই কাজ করতে প্রয়োজন হবে ৩৩ লক্ষ গণনাকারী।

২০২১-এর আদমশুমারি দুটি পর্যায়ে হওয়ার কথা ছিল। প্রথমটি ২০২০-র এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ২০২১-এর ফেব্রুয়ারিতে। কিন্তু কোভিড মহামারীর কারণে কাজ স্থগিত করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+