জিএসটি নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের, বার্ষিক ৪০ লক্ষ টাকার টার্ন ওভারের কোম্পানির কর ছাড়
জিএসটি নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের, বার্ষিক ৪০ লক্ষ টাকার টার্ন ওভারের কোম্পানির কর ছাড়
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জিএসটি নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার। বার্ষিক ৪০ লক্ষ টাকা টার্ন ওভারের কোম্পানির জিএসটি মাফ করার কথা ঘোষণা করা হয়েছে। এতে লোকসানে পড়া সংস্থাগুলি কিছুটা রেহাই পাবে বলে জানানো হয়েছে। আর যে কোম্পানি গুলির বার্ষিক টার্ন ওভার দেড় কোটি টাকা তাঁরা বছরে এক শতাংশ জিএসটি দিলেই হবে।

ব্যবসায় করোনা ধাক্কা
করোনা মহামারীর কারণে দেশে বিভিন্ন বাণিজ্য সংস্থা বিপুল ক্ষতির মুখে পড়েছে। একাধিক কারখানায় উৎপাদন তলানিতে এসে ঠেকেছে। বিশেষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতি হয়েছে। বহু ছোট কারখানা বন্ধ হয়ে গিয়েছে। একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। করোনার কারণে বাজাের চাহিদা কমেছে।

জিএসটি মকুব
করোনা পরিস্থিতির কারণে উৎপাদন থমকে যাওয়ার একাধিক সংস্থা বিপুল ক্ষতির মুখে পড়েছে। তার উপরে জিএসটি দিতে গিয়ে নাভিশ্বাস উঠছে সংস্থাগুলির। তাঁদের পরিস্থিতির কথা বিবেচনা করে জিএসটি মকুব নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে মোদী সরকার। আগে ২০ লক্ষ কোটি টাকা বার্ষিক টার্ন ওভারের কোম্পানিগুলির জিএসটি মকুব করা হয়েছিল। এবার সেটি বাড়িয়ে ৪০ লক্ষ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রকের ঘোষণা
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বার্ষিক ৪০ লক্ষ টাকা টার্নওভারের কোম্পানিগুলিকে আর জিএসটি দিতে হবে না। আর যে কোম্পানিগুলির বার্ষিক টার্ন ওভার দেড় কোটি টাকা। তাদের মাত্র ১ শতাংশ জিএসটি দিলেই হবে। রিয়েল এসটেট কোম্পানিগুলিকে ৫ শতাংশ জিএসটি দিলেই হবে।

জিএসটি কমানোর সিদ্ধান্ত
করোনা পরিস্থিতিতে একাধিক বাণিজ্যিক ক্ষেত্রে ধাক্কা খাওয়ার কারণে জিএসটি কমানো হয়েছে। ২৮ শতাংশ জিএসটির আওতায় থাকা ২৮০টি পণ্যের মধ্যে ২০০টি পণ্যের জিএসটি ২০ শতাংশে কমিয়ে আনা হয়েছে। যার জেরে সরকারের কোষাগারে বিপুল ধাক্কা খেয়েছে।












Click it and Unblock the Notifications