'ন্যূনতম শাসন, সর্বোচ্চ বেসরকারীকরণই' আসল লক্ষ্য মোদী সরকারের, বেনজির আক্রমণে রাহুল
করোনা মোকাবিলায় ব্যর্থতা থেকে সীমান্ত সংক্রান্ত ইস্যুতেও গত কয়েকমাসে লাগাতার আক্রমণ করে গেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন ফের মোদী সরকারের আমলে বেসরকারীকরণ নিয়ে মুখ খুলতে দেখা গেল কংগ্রেসের এই প্রাক্তন সভাপতিকে।

টুইটবার্তায় মোদীকে বেনজির আক্রমণে রাহুল
এদিন কেন্দ্রের বিরুদ্ধে নজিরবিহীন তোপ দেগে রাহুল বলেন, 'ন্যূনতম শাসন, সর্বোচ্চ বেসরকারীকরণ' মোদী সরকারের আসল লক্ষ্য। পাশাপাশি এদিন একটি খবরের অংশ টুইট করে বেকারত্বের হার বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের অবলুপ্তি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানাতে দেখা যায় রাহুলকে।

করোনাকে অজুহাত করে বেসরকারকারীকরণের দরজা খুলছে কেন্দ্র
রাহুলের কথায় করোনা ছুতোয় সমস্ত ক্ষেত্রই বেসরকারীকরণের দরজা খুলছে মোদী সরকার। কোনও দফতরেই হয়তো আগামীদিনে আর কোনও স্থায়ী পদও থাকবে না। যুবসমাজের ভবিষ্যত নিয়ে মোদী কার্যত ছিনিমিনি খেলছেন বলেও অভিযোগ করেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। চাকরি দেওয়ার বদলে চাকরি ছিনিয়ে নিচ্ছে এই সরকার। তার কথায় এটা একপ্রকার ডাকাতিরই সমান।

সুবিধাবাদের রাজনীতি করছেন মোদী
রাহুলে সাফ কথা সুবিধাবাদের রাজনীতি করছেন মোদী। তার পছন্দ তালিকায় থাকা মানুষদের সুবিধা পাইয়ে দিতে রাজনীতিকে ঢাল করছেন তিনি। এদিন টুইটারে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, 'কোভিড একটি অজুহাত মাত্র। আসলে সরকারী অফিসগুলিকে স্থায়ী কর্মী-মুক্ত করে বর্তমান যুবসমাজের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলাই মোদী সরকারের আসল উদ্দেশ্য।'

ছাঁচাছোলা আক্রমণে যুব কংগ্রেস
এদিকে শুক্রবার বেকারত্ব বৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ সানাতে দেখা যায় সর্বভারতীয় যুব কংগ্রেস প্রধান শ্রীনিবাস বি ভি-কে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গত ছয় বছরে ১৪ কোটি চাকরি ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শ্রীনিবাসের কথা প্রধানমন্ত্রী প্রতি বছর দুই কোটি চাকরীর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই হিসাবে ধরলে ৬ বছরে ১২ কোটি কর্মসংস্থান হওয়ার কথা। উল্টে দেখা যাচ্ছে এই সরকারই আবার ১৪ কোটি চাকরি কেড়ে নিয়েছে।












Click it and Unblock the Notifications